Boris Johnson Tests Positive For Coronavirus: 'আপনি যোদ্ধা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন' করোনা আক্রান্ত বরিস জনসনকে বললেন নরেন্দ্র মোদি

করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। তাঁর দ্রুত সেরে ওঠার কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বরিস জনসনকে যোদ্ধা বলে প্রধানমন্ত্রী তাঁর সুস্বাস্থ্যের প্রার্থনা করেছেন। টুইট বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, "প্রিয় প্রধানমন্ত্রী বরিস জনসন, আপনি একজন যোদ্ধা এবং আপনিও এই চ্যালেঞ্জ জিতে পারবেন। আপনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। এছা়ডা আপনার দেশের নাগরিকদের যাতে সুস্বাস্থ্য দিতে পারেন তার জন্য শুভ কামনা জানাচ্ছি।" এদিকে বরিস জনসন ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক (Matt Hancock)।

Boris Johnson Tests Positive For Coronavirus: 'আপনি যোদ্ধা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন' করোনা আক্রান্ত বরিস জনসনকে বললেন নরেন্দ্র মোদি
বরিস জনসন ও নরেন্দ্র মোদি (Photo Credit: Facebook)

নতুন দিল্লি, ২৭ মার্চ: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। তাঁর দ্রুত সেরে ওঠার কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বরিস জনসনকে যোদ্ধা বলে প্রধানমন্ত্রী তাঁর সুস্বাস্থ্যের প্রার্থনা করেছেন। টুইট বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, "প্রিয় প্রধানমন্ত্রী বরিস জনসন, আপনি একজন যোদ্ধা এবং আপনিও এই চ্যালেঞ্জ জিতে পারবেন। আপনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। এছা়ডা আপনার দেশের নাগরিকদের যাতে সুস্বাস্থ্য দিতে পারেন তার জন্য শুভ কামনা জানাচ্ছি।" এদিকে বরিস জনসন ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক (Matt Hancock)।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী বিরিস জনসনের হালকা লক্ষণ রয়েছে। নিজে আইসোলেশনে থাকবেন। ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটির পরামর্শে তাঁর করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছিল।" আরও পড়ুন: Boris Johnson Tests Positive: করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

একটি টুইট বার্তায় জনসন বলেন: "গত ২৪ ঘণ্টা ধরে আমি হালকা লক্ষণ দেখতে পাচ্ছি। এবং করোনভাইরাসের পরীক্ষা পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি। তবে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমি আগের মতোই কাজ চালিয়ে যাব। প্রয়োজনীয় নির্দেশ দেব ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে।" বৃহস্পতিবার রাতে শেষবার বরিস জনসনকে জনসমক্ষে দেখা গেছিল। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে থাকা স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে তিনি বাড়ির বাইরে এসেছিলেন। তাঁকে হাততালি দিতে দেখা যায়।" ব্রিটেনে এখনও পর্যন্ত ১১ হাজার ৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ৫৭৮।

(The above story first appeared on LatestLY on Mar 27, 2020 07:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).