Bomb Threat: ছড়িয়ে রয়েছে বিস্ফোরক, বোমা, বিমানবন্দর ওড়ানোর হুমকি আসতেই আতঙ্ক

রিপোর্টে প্রকাশ, ইমেলের মাধ্যমে বেঙ্গালুরু বিমানবন্দরে হুমকি দেওয়া হয়। বলা হয়, কেম্পেগৌডা বিমানবন্দরে বোমা রয়েছে। জঙ্গি গোষ্ঠীর নাম করে দেওয়া হয় হুমকি। শুধু তাই নয়, বেঙ্গালুরু বিমানবন্দরের শৌচাগারের যে পাইপলাইন রয়েছে, সেখানেও বিস্ফোরক রাখা বলে হুমকি দেওয়া হয় ইমেলের মাধ্যমে।

Bomb Threat: ছড়িয়ে রয়েছে বিস্ফোরক, বোমা, বিমানবন্দর ওড়ানোর হুমকি আসতেই আতঙ্ক
Bengaluru Airport (Photo Credit: Wikipedia)

বেঙ্গালুরু, ১৯ জুন: এবার বেঙ্গালুরু কেম্পেগোডা বিমানবন্দরে (Bengaluru Airport) ছড়াল আতঙ্ক। বোমাতঙ্ক (Bomb Threat) ছড়িয়ে  পড়ে বেঙ্গালুরু বিমানবন্দের হু হু করে। ফলে যাত্রীরা আতঙ্কে ভুগতে শুরু করেন। বুধবার রাতে বেঙ্গালুরু বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। যে খবর আসতেই বেঙ্গালুরু বিমানবন্দরে কড়াকড়ি অত্যন্ত প্রবল করে তোলা হয়। তবে বুধ রাতের ওই খবর প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে, বেঙ্গালুরু বিমানবন্দরে বোমাতঙ্কের খবর।

রিপোর্টে প্রকাশ,  ইমেলের মাধ্যমে বেঙ্গালুরু বিমানবন্দরে হুমকি দেওয়া হয়। বলা হয়, কেম্পেগৌডা বিমানবন্দরে বোমা রয়েছে। জঙ্গি গোষ্ঠীর নাম করে দেওয়া হয় হুমকি। শুধু তাই নয়, বেঙ্গালুরু বিমানবন্দরের শৌচাগারের যে পাইপলাইন রয়েছে, সেখানেও বিস্ফোরক রাখা বলে হুমকি দেওয়া হয় ইমেলের মাধ্যমে।

আরও পড়ুন: Bomb Threat At Hyderabad Airport: উড়িয়ে দেওয়ার হুমকি, হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে হুমকি মেল আসতেই জোর তল্লাশি, দেখুন

ইমেলে হুমিকর পরপরই জোরদার তল্লাশি শুরু হয়। তবে বেঙ্গালুরু বিমানবন্দরের কোথাও কোনও বোমা বা বিস্ফোরকের খোঁজ মেলেনি। এরপরই ওই ইমেলের বিরুদ্ধে থানায় দায়ের করা হয় এফআইআর। পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে হায়দরাববাদ বিমানবন্দরে (Hyderabad Airport) বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। হায়দরাবাদের পর এবার বেঙ্গালুরু বিমানবন্দরেও ছড়ায় বোমাতঙ্ক।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).