Jammu Kashmir Assembly Elections 2024: ভূ স্বর্গে তারকা প্রচারকের নাম ঘোষণা বিজেপি, কংগ্রেসের

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে তিন দফায় শুরু হচ্ছে জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন (Jammu-Kashmir Assembly Elections 2024)। গোটা দেশের নজর ভূ স্বর্গের ভোটের দিকে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর-এই তিনদিন হবে ভোটগ্রহণ।

Photo Credits: Wikipedia and PTI

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে তিন দফায় শুরু হচ্ছে জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন (Jammu-Kashmir Assembly Elections 2024)। গোটা দেশের নজর ভূ স্বর্গের ভোটের দিকে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর-এই তিনদিন হবে ভোটগ্রহণ। দেশের রাজনীতির প্রধান দুই দল- বিজেপি ও কংগ্রেস জম্মু-কাশ্মীরের নির্বাচনে প্রচারের জন্য তারকা প্রচারকের নাম ঘোষণা করল। দুটি দলের কাছেই এই ভোট অগ্নিপরীক্ষার মত। ভূ স্বর্গে দ্বিতীয় দফায় ভোটপ্রচারের জন্য বিজেপির ৪০ জনের নামের তালিকা ঘোষিত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-য়ের নাম আছে এই তারকা প্রচারক তালিকায়। পাশাপাশি আছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাংসদ অনুরাগ ঠাকুর। লোকসভা ভোটে হারলেও স্মৃতি ইরানিকে রাখা হয়েছে তারকা প্রচারকের তালিকায়।

অন্যদিকে, ভূ স্বর্গে কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় আছেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সচিন পাইলট সহ অন্যান্যরা। দুই দলই বেশ কয়েকটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

দেখুন বিজেপির তারকা প্রচারকদের তালিকা

 

দেখুন কংগ্রেসের তারকা প্রচারকের তালিকা

জম্মু-কাশ্মীরে ৯০ আসনের বিধানসভায় কংগ্রেস জোট করে লড়ছে ন্যাশনাল কনফারেন্স , সিপিআইমের সঙ্গে। কংগ্রেস লড়বে ৩২টি-তে, এনসি ৫২ ও সিপিআইএম ১টি-তে। বিজেপি একাই সব কটি আসনে লড়তে পারে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement