Bank Strike Called Off: শেষ মুহূর্তে প্রত্যাহার ব্যাঙ্ক ধর্মঘট: রবিবারের গভীর রাতের বৈঠকে রফাসূত্র, দাবি মানছে সরকার!

একেবারে নাটকীয়ভাবে মধ্যরাতে তুলে নেওয়া হল তিনদিনির ব্যাঙ্ক ধর্মঘট। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাবিত তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস' (ইউএফবিইউ)।

File image of Bank | Representative Image (Photo Credits: ANI)

Bank Strike Called Off: একেবারে নাটকীয়ভাবে মধ্যরাতে তুলে নেওয়া হল তিনদিনির ব্যাঙ্ক ধর্মঘট। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাবিত তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ 'ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস' (ইউএফবিইউ)। রবিবার গভীর রাতে 'ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন' (আইবিএ)-র সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সমঝোতায় পৌঁছেছেন ইউনিয়ন প্রতিনিধিরা। মূলত সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

কেন ডাকা হয়েছিল এই ধর্মঘট?

সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি তুলে বেশ কিছু দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। তাঁদের বক্তব্য, কাজের অত্যধিক চাপের কথা মাথায় রেখে সব শনিবার ছুটি ঘোষণা করা উচিত। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। দুই বছরেরও বেশি সময় ধরে ব্যাঙ্ক ইউনিয়ন ও আইবিএ-র মধ্যে এই নিয়ে আলোচনা চললেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। আগের বেতন চুক্তির সময়েও বিষয়টি নিয়ে কথা হয়েছিল বলে ইউনিয়নের দাবি, যদিও অর্থ মন্ত্রক সেই দাবি অস্বীকার করেছে। ধর্মঘটের কারণে দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে আগেই কর্মীদের আন্দোলন থেকে পিছিয়ে আসার অনুরোধ জানিয়েছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সরকারের তরফে স্পষ্ট করা হয়, ব্যাঙ্ক কর্মীদের একাধিক দাবি (যেমন ফ্যামিলি পেনশন) ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে।

রবিবার রাতের বৈঠকে ঠিক কী হলো?

কয়েক সপ্তাহের অচলাবস্থার পর রবিবার গভীর রাতের বৈঠক পরিস্থিতি বদলে দেয়। আইবিএ ও ইউএফবিইউ-এর প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর আপাতত এই তিন দিনের কর্মবিরতি স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। তবে সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি চূড়ান্ত রূপ পেল কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

২৬ অক্টোবরের অনিশ্চিতকালীন ধর্মঘটের ভবিষ্যৎ কী?

একই দাবি নিয়ে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ইউএফবিইউ। রবিবারের সমঝোতার পর সেই ধর্মঘট বাতিল হবে নাকি পূর্বঘোষিত সূচি অনুযায়ীই হবে, তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত বার্তা পাওয়া যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement