ATM: কার্ড 'পাঞ্চ' করলেই এটিএম থেকে বেরোচ্ছে ৫ গুণ বেশি টাকা, এলাকা জুড়ে চাঞ্চল্য

বুধবারের ওই ঘটনার খবর যেন আগুনের মত হু হু করে ছড়িয়ে পড়ে। মানুষ নাগপুরের ওই এটিএমের সামনে ভিড় জমাতে শুরু করেন।

Representational Picture. (Credits: ANI)

নাগপুর, ১৬ জুন:  এটিএম (ATM) থেকে বের হচ্ছে ৫ গুণ বেশি টাকা। শুনতে অবাক লাগলেও এমনই একটি এবার নজরে এল নাগপুরে (Nagpur)। যেখানে এক ব্যক্তি ৫০০ টাকা তোলার জন্য এটিএমে গিয়ে কার্ড পাঞ্চ করতেই পরপর ৫টি ৫০০ টাকার নোট বেরিয়ে আসে। যা দেখে অবাক হয়ে যান তিনি। নাগপুর থেকে ৩০ কিলোমিটার ভিতরের খাপারখেদা শহরে বুধবার ওই ব্যক্তি ৫০০ টাকা তোলার জন্য কার্ড পাঞ্চ করলে, তিনি পান ২৫০০ টাকা। যা দেখে কার্যত অবাক হয়ে যান তিনি।

বুধবারের ওই ঘটনার খবর যেন আগুনের মত হু হু করে ছড়িয়ে পড়ে। মানুষ নাগপুরের ওই এটিএমের সামনে ভিড় জমাতে শুরু করেন। অদ্ভুতুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর যে ব্যাঙ্ক ওই এটিএমটি চালায়, সেখান খবর দেওয়া হয়। সেই সঙ্গে এটিএম সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় পুলিশ।

আরও পড়ুন:  Telangana: রাহুলকে ইডির সমনের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের কলার ধরে টানলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী

যদিও পুলিশ বা ব্যাঙ্কের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement