Footbridge Collapsed In J&K: জম্মু ও কাশ্মীরে বৈশাখী উৎসব চলাকালীন ভেঙে পড়ল সেতু, দুর্ঘটনাস্থলের মর্মান্তিক ভিডিয়ো
বৈশাখী উৎসব চলাকালীন ভেঙে পড়ল একটি ফুটব্রিজ। এর জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ৬ জনের জখম হওয়ার খবর পাওয়া গেছে।
উধমপুর: বৈশাখী উৎসব (Baisakhi celebration) চলাকালীন ভেঙে পড়ল (collapsed) একটি ফুটব্রিজ (footbridge)। এর জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ৬ জনের জখম হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি (Accident) ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) উধমপুর (Udhampur) জেলার চেনানি ব্লকের (Chenani Block) বাইন গ্রামের (Bain village) বেণী সঙ্গমে (Beni Sangam)।
এপ্রসঙ্গে উধমপুরের এসএসপি (SSP Udhampur) ডাঃ বিনোদ জানান, এখনও পর্যন্ত এই দুর্ঘটনার ফলে ৬ জনের জখম হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সেখানে পৌঁছে গেছেন। উদ্ধার কাজ (rescue operation) চলছে।
দুর্ঘটনার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর শিউরে উঠেছেন নেটিজেনরা। ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম এখন সেই প্রার্থনাই করছেন তাঁরা। আরও পড়ুন: Modi Attacks Congress From Guwahati: 'আগের সরকার দেশের উন্নতিতে কৃতিত্ব নিতে পারছে না বলে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে', ভিডিয়োতে শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য
#WATCH | J&K: A footbridge collapsed during the Baisakhi celebration at Beni Sangam in Bain village in Udhampur's Chenani Block
Six people were injured during the incident. A rescue operation is underway. Police and other teams have reached the site: Dr Vinod, SSP Udhampur… pic.twitter.com/2jGn1QxLpX
— ANI (@ANI) April 14, 2023
(The above story first appeared on LatestLY on Apr 14, 2023 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

