Punjab Shocker: অধস্তন মহিলা কর্মীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত কর্ণেল, রাজনাথ সিংকে জানালেন দুই জওয়ান

অধস্তন মহিলা কর্মীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত কর্ণেল। এমন ঘটনা দেখে ফেলেন দুই সেনা জওয়ান। তাঁর প্রমাণ হিসেবে ভিডিও করেন। তবে জানাজানি হতেই ওই দুই সেনা জওয়ানের (Army) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার তোরজোর শুরু করেন কর্ণে উপায় না দেখে সেই ভিডিও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে সুবিচারের আশায় পাঠিয়েছেন দুই সেনা জওয়ান। তাঁদের অভিযোগ, কর্ণেল কুকর্ম ফাঁস করে দিয়েছেন। তাই তাঁদের টার্গেট করা হচ্ছে। ঘটনার সময় ওই কর্ণেল পাঞ্জাবের অবহরে ছিলেন। সেনা জওয়ানদের অভিযোগ, ওই কর্ণেল সুযোগ পেলেই জওয়ানদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সেসব কারণেই তাঁকে শিক্ষা দিতে কুকর্মের ভিডিওটি তোলা হয়।

Punjab Shocker: অধস্তন মহিলা কর্মীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত কর্ণেল, রাজনাথ সিংকে জানালেন দুই জওয়ান
(Photo Credits: File Photo)

কলকাতা, ১১ ফেব্রুয়ারি: অধস্তন মহিলা কর্মীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত কর্ণেল। এমন ঘটনা দেখে ফেলেন দুই সেনা জওয়ান। তাঁর প্রমাণ হিসেবে ভিডিও করেন। তবে জানাজানি হতেই ওই দুই সেনা জওয়ানের (Army) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার তোরজোর শুরু করেন কর্ণে উপায় না দেখে সেই ভিডিও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে সুবিচারের আশায় পাঠিয়েছেন দুই সেনা জওয়ান। তাঁদের অভিযোগ, কর্ণেল কুকর্ম ফাঁস করে দিয়েছেন। তাই তাঁদের টার্গেট করা হচ্ছে। ঘটনার সময় ওই কর্ণেল পাঞ্জাবের অবহরে ছিলেন। সেনা জওয়ানদের অভিযোগ, ওই কর্ণেল সুযোগ পেলেই জওয়ানদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সেসব কারণেই তাঁকে শিক্ষা দিতে কুকর্মের ভিডিওটি তোলা হয়।

বর্তমানে ওই কর্ণেল চাকরি জীবন থেকে অবসর নিলেও। এত বড় অপরাধ করে পার পেয়ে যাবেন না। সেনাবিভাগেই আইনানুসারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। আরও  পড়ুন-Triple Talaq: পণের দাবি মেটেনি, তিন তালাকের পর স্ত্রীর গায়ে আগুন দিয়ে শ্রীঘরে ঠাঁই স্বামীর

এখানেই শেষ নয়। এমনই নারকীয় ঘটনা ঘটে গত অক্টোবরের ৬ তারিখে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের মেরঠ। ছুটিতে বাড়িতে এসে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক সেনা জওয়ানের বিরুদ্ধে। অভিযোগ, দিনের পর দিন মেয়েকে ধর্ষণ করত ওই সেনা জওয়ান। মেয়ের উপরে হওয়া অন্যায় মেনে নিতে পারেননি মা। তাই তাঁকেও মারধর খেতে হয়েছে।

(The above story first appeared on LatestLY on Feb 11, 2020 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).