Army Day 2020: সেনা দিবসের ৭২তম বছরে দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জি থেকে রাহুল গান্ধিরা

আজ ১৫ জানুয়ারি। সালের হিসেবে ৭২তম বর্ষে পা দিল দেশের গর্বের এই দিনটি। প্রতি বছর ১৫ জানুয়ারি দেশজুড়ে সেনা দিবস (Army Day) পালন করে ভারতীয় সেনাবাহিনী। ১৯৪৯ সালে এ দিনই প্রথম ব্রিটিশ সেনাপ্রধানের হাত থেকে ভারতীয় হিসেবে কম্যান্ডার-ইন-চিফ জেনারেল পদের দায়িত্ব গ্রহণ করেন কে এম কারিয়াপ্পা (Kodandera Madappa Cariappa)। তাই এই দিনটির গর্ব পরিণত হয় ভারতীয় সেনা দিবসে।

Army Day 2020: সেনা দিবসের ৭২তম বছরে দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জি থেকে রাহুল গান্ধিরা
অমর জওয়ান জ্যোতি (Photo Credits: Puja Mandal)

নতুন দিল্লি, ১৫ জানুয়ারি: আজ ১৫ জানুয়ারি। সালের হিসেবে ৭২তম বর্ষে পা দিল দেশের গর্বের এই দিনটি। প্রতি বছর ১৫ জানুয়ারি দেশজুড়ে সেনা দিবস (Army Day) পালন করে ভারতীয় সেনাবাহিনী। ১৯৪৯ সালে এ দিনই প্রথম ব্রিটিশ সেনাপ্রধানের হাত থেকে ভারতীয় হিসেবে কম্যান্ডার-ইন-চিফ জেনারেল পদের দায়িত্ব গ্রহণ করেন কে এম কারিয়াপ্পা (Kodandera Madappa Cariappa)। তাই এই দিনটির গর্ব পরিণত হয় ভারতীয় সেনা দিবসে।

ভারতের স্বাধীনতা অর্জনের ২ বছর পর পর্যন্ত ভারতীয় সেনার প্রধান ছিলেন ব্রিটিশরা (British)। শেষ ব্রিটিশ সেনাপ্রধান ছিলেন ফ্রান্সিস রবার্ট রয় বুচার। দেশের সাহসী সেনাদের স্মরণ করে প্যারেড ও অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর পালিত হয় এই বিশেষ দিনটি। এই দিনে, দিল্লির ইন্ডিয়া (India Gate) গেটে অমর জওয়ান জ্যোতিতে ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেনা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রতি বছর দিল্লি সেনা নিবাসের কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের আয়োজনও করা হয়। জওয়ানদের সাহসমূলক ও অন্যান্য নানান বিষয়ক সামরিক প্রদর্শনীও অনুষ্ঠিত হয় দেশের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষার জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন দেশের সেই সাহসী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এই দিনে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে রাহুল গান্ধিরা। সেনা দিবসের প্রাক সকালেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেনা দিবসের জন্য শুভেচ্ছা-ছত্র বিছিয়ে দেন দেশপ্রধানরা। আরও পড়ুন: Army Day 2020 Wishes: সেনা দিবসে দেশের সেনাদের শুভেচ্ছা জানাতে এই WhatsApp Messages, Inspirational Quotes, Thank You Cards, SMS and Images গুলি পাঠিয়ে দিন

চলুন দেখে নেওয়া কী বলেছেন তাঁরা-

দিল্লিতে সেনা দিবসের এই প্যারেডে (Army Day Parade) প্রদর্শিত হয় সেনাবাহিনীর সংগ্রহে থাকা বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র (Weapons) সম্ভার থেকে জরুরি যান্ত্রিক সরঞ্জাম। এবারের প্যারেডে প্রদর্শিত হচ্ছে পদাতিক বাহিনীর যুদ্ধযান বিএমপি-২কে, কে৯ বজ্র-টি আর্টিলারি গান, স্থানীয় প্রযুক্তিতে তৈরি ধনুষ টোওড গানস, টি-৯০ মেন ব্যাটল ট্যাঙ্ক এবং শর্ট স্প্যান ব্রিজিং সিস্টেম।

(The above story first appeared on LatestLY on Jan 15, 2020 11:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).