Minor Raped By Police: উত্তরপ্রদেশে আবারও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আবারও এক নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ পুলিশের (Police) বিরুদ্ধে। এবার ঘটনাস্থল আলিগড় (Aligarh। আলিগড়ের আত্রৌলির কাছে একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। ১৬ বছরের এক কিশোরীকে বুলন্দশহরে কর্মরত এক পুলিশ কর্মী ধর্ষণ করেছে বলে অভিযোগ। আরও জানা গিয়েছে যে অভিযুক্ত পুলিশ কর্মীর সঙ্গে নাবালিকার পরিবারের সম্পর্ক রয়েছে। আলিগড়ের এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে রবিবার সাসপেন্ড করা হয়েছিল। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।

Minor Raped By Police: উত্তরপ্রদেশে আবারও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Representational Image (File Photo)

আলিগড়, ৮ মে: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আবারও এক নাবালিকাকে ধর্ষণের (Rape) অভিযোগ পুলিশের (Police) বিরুদ্ধে। এবার ঘটনাস্থল আলিগড় (Aligarh। আলিগড়ের আত্রৌলির কাছে একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। ১৬ বছরের এক কিশোরীকে বুলন্দশহরে কর্মরত এক পুলিশ কর্মী ধর্ষণ করেছে বলে অভিযোগ। আরও জানা গিয়েছে যে অভিযুক্ত পুলিশ কর্মীর সঙ্গে নাবালিকার পরিবারের সম্পর্ক রয়েছে। আলিগড়ের এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে রবিবার সাসপেন্ড করা হয়েছিল। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছ, নির্যাতিতা মেয়েটি এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। অভিযুক্ত পুলিশ কর্মী মেয়েটিকে তার মোটরসাইকেলে করে চাপিয়ে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। কাউকে কিছু জানালে ফল ভাল হবে না বলেও হুমকি দেয়। আরও পড়ুন: Chief Minister's District Visit: 'অশনি'-র কারণে মুখ্যমন্ত্রীর জেলা সফর এক সপ্তাহ পিছিয়ে দিল নবান্ন

নাবালিকা বাড়ি ফিরে সব ঘটনা খুলে বলে। এরপর আত্রৌলি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের অভিযোগ নিশ্চিত হওয়ার পরে পুলিশকর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on May 08, 2022 06:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).