Pahalgam Victim Navy officer Vinay Narwal's Wife Trolled: মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না বলতেই পহেলগামে মৃত নৌসেনা অফিসারের স্ত্রীকে এক নাগাড়ে ট্রোল, তারপর...

গত ২২ এপ্রিল নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের দেহ জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। ১৬ এপ্রিল বিয়ে হয় বিনয় নারওয়াল এবং হিমাংশীর। বিয়ের পরপরই তাঁরা হানিমুনে কাশ্মীরে যান।

Pahalgam Victim Navy officer Vinay Narwal's Wife Trolled: মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না বলতেই পহেলগামে মৃত নৌসেনা অফিসারের স্ত্রীকে এক নাগাড়ে ট্রোল, তারপর...
Vinay Narwal's wife Himanshi (Photo Credit: ANI/X)

দিল্লি, ৫ মে: পহেলগাম হামলায় (Pahalgam Terror Attack)  নিহত নেভি অফিসার বিনয় নারওয়ালের (Vinay Narwal)  স্ত্রী হিমাংশীর (Himanshi) পাশে দাঁড়াল জাতীয় মহিলা মহিলা। একজন মহিলাকে এভাবে ট্রোল করা কোনওভাবেই উচিত নয়। একজন মহিলার সমালোচনা এভাবে করা কখনও গ্রহণযোগ্য নয়। এমনই জানানো হল জাতীয় মহিলা কমিশনের তরফে।

সম্প্রতি বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী বলেন, পহেলগামের ঘটনায় দোষীরা শাস্তি পাক, এটাই তাঁরা চান। তবে পহেলগামে যা হয়েছে, তার জন্য কাশ্মীরি এবং মুসলিম উপর কেউ ঘৃণা ছড়াবেন না। ঘৃণা ছড়ানো কাম্য নয় বলে মন্তব্য করেন হিমাংশী। বিনয় নারওয়ালের স্ত্রীর ওই মন্তব্যের পর তাঁর সমালোচনা শুরু হয় জোর কদমে। কারও বিরুদ্ধ ঘৃণা ছড়াক, তা তিনি চান না। শান্তি ফিরুক, এটাই তাঁর কাম্য বলে মন্তব্য করেন মৃত নৌসেনা অফিসারের স্ত্রী। যা নিয়ে জোর সমালোচনার মুখে পড়তেই হিমাংশীর পাশে দাঁড়াল জাতীয়  মহিলা কমিশন।

আরও পড়ুন: Vinay Narwal's Wife Himanshi: মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ নয়, শান্তি চান, সিঁথির সিদূঁর মুছে গেলেও সম্প্রীতির কথা বললেন প্রয়াত নৌসেনা অফিসার বিনয়ের স্ত্রী হিমাংশী

কমিশনের তরফে জানানো হয়, কোনও মহিলার ব্যক্তিগত পছন্দ, অপছন্দ থাকতেই পারে। তা নিয়ে তাঁকে কোনও সময় ট্রোল করা বাঞ্ছনীয় নয় বলে মন্তব্য করে জাতীয় মহিলা কমিশন।

গত ২২ এপ্রিল নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের দেহ জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। ১৬ এপ্রিল বিয়ে হয় বিনয় নারওয়াল এবং হিমাংশীর। বিয়ের পরপরই তাঁরা হানিমুনে কাশ্মীরে যান। সেখানেই পহেলগামের বৈসরণ ভ্যালিতে জঙ্গিরা গুলি করে হত্যালীলা চালায়। জঙ্গিদের গুলিতে যে ২৬ জনের প্রাণ যায়, তাঁদের মধ্যে রয়েছে বিনয় নারওয়ালের নাম।

বিয়ের ৬ দিনের মাথায় বৈধব্য নেমে আসে হিমাংশীর জীবনে। যে দৃশ্য দেখে চোখের জল ফেলে গোটা দেশ।

(The above story first appeared on LatestLY on May 05, 2025 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).