Shraddha Walker: স্বামী, স্ত্রী পরিচয় দিয়ে মুম্বইতে ফ্ল্যাট নেয় আফতাব-শ্রদ্ধা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

দিলীপ সাওয়ান্ত নামে রিগাল এস্টেটের ওই ফ্ল্যাটের মালিক জানান, তিনি যখন ঘর ভাড়ার জন্য এগ্রিমেন্ট করেন, তথন আফতাব এবং শ্রদ্ধা নিজেদের স্বামী, স্ত্রী পরিচয় দিয়ে সেখানে স্বাক্ষর করেন। ২০২০ সালের অক্টোবর মাসে যখন দিলীপ সাওয়ান্ত এগ্রিমেন্ট করেন, সেখানে আফতাব, শ্রদ্ধা নিজেদের বিবাহিত বলে জানান।

Shraddha Walker: স্বামী, স্ত্রী পরিচয় দিয়ে মুম্বইতে ফ্ল্যাট নেয় আফতাব-শ্রদ্ধা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Shraddha Walker, Aftab Amin Poonawala (Photo Credit: Twitter)

মুম্বই, ১৮ নভেম্বর: শ্রদ্ধা এবং আফতাব একে অপরকে স্বামী, স্ত্রী বলে পরিচয় দেন ফ্ল্যাটের মালিককে। আফতাব, শ্রদ্ধা নিজেদের বিবাহিত দম্পতি দাবি করে মুম্বইয়ের ভাসাইয়ে প্ল্যাটের মালিকের কাছ থেকে গর ভাড়া নেন। এমনই জানালেন ভাসাইয়ের ওি ফ্ল্যাটের মালিক। মুম্বইয়ের ভাসাইয়ে রিগাল এস্টেট নামে একটি অ্যাপার্টমেন্টে যখন ঘর ভাড়ার জন্য এগ্রিমেন্ট করা হয়, তখন আফতাব এবং শ্রদ্ধা নিজেদের বিবাহিত দম্পতি বলে পরিচয় দেন। ইন্ডিয়া টুডের খবরে এমনই তথ্য উঠে আসে।

দিলীপ সাওয়ান্ত নামে রিগাল এস্টেটের ওই ফ্ল্যাটের মালিক জানান, তিনি যখন ঘর ভাড়ার জন্য এগ্রিমেন্ট করেন, তথন আফতাব এবং শ্রদ্ধা নিজেদের স্বামী, স্ত্রী পরিচয় দিয়ে সেখানে স্বাক্ষর করেন। ২০২০ সালের অক্টোবর মাসে যখন দিলীপ সাওয়ান্ত এগ্রিমেন্ট করেন, সেখানে আফতাব, শ্রদ্ধা নিজেদের বিবাহিত বলে জানান। প্রথমে ১১ মাসের এগ্রিমেন্ট হয় আফতাব, শ্রদ্ধার সঙ্গে দিলীপ সাওয়ান্তের।

আরও পড়ুন:  Shraddha Walker Murder: মাদকের নেশায় চুর আফতাব গলা টিপে খুন করে প্রেমিকা শ্রদ্ধাকে

ফলে দিলীপ সাওয়ান্ত ফ্ল্যাট ভাড়া দেওয়ার সময় কখনও জানতেও পারেননি যে আফতাব এবং শ্রদ্ধা বিবাহিত নয়।

(The above story first appeared on LatestLY on Nov 18, 2022 02:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).