Punjab: সীমান্তে চোরাপথে ভারতে ঢুকতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ গেল পাকিস্তানি নাগরিকের, চলছে কড়া নজরদারি

পহেলগাম হামলার মক্ষোম জবাব পাকিস্তানকে দিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর সফলভাবে লঞ্চ করার পর সীমান্ত এলাকায় এখনও অব্যাহত গুলি লড়াই।

পহেলগাম হামলার মক্ষোম জবাব পাকিস্তানকে দিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর সফলভাবে লঞ্চ করার পর সীমান্ত এলাকায় এখনও অব্যাহত গুলি লড়াই। যার জেরে উত্তেজনা ক্রমশ বাড়ছে সীমান্ত লাগোয়া এলাকায়। এই অবস্থার মধ্যেও অনুপ্রবেশকারীদের আনাগোনা অব্যাহত রয়েছে সীমান্তে। বৃহস্পতিবার সকালে তারই জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল পঞ্জাবের ফিরোজপুরে (Firozpur)। যদিও এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অনুপ্রবেশকারী পাক নাগরিকের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি দেখায়নি বিএসএফ। বরং গুলিতে ঝাঁঝড়া করে দেওয়া হয়েছে অভিযুক্তের শরীর।

বিএসএফের গুলিতে পাক নাগরিকের মৃত্যু

জানা যাচ্ছে, এদিন ২০৭/১ গেটের কাছে টহল দেওয়ার সময় এক পাকিস্তানি ব্যক্তিকে সীমান্ত পেরোতে দেখে বিএসএফ জওয়ানরা। প্রথমে তাঁকে ভেতরে ঢুকতে বারণ করা হয়। কিন্তু কোনও নিষেধাজ্ঞাতে কর্ণপাত করেনি ওই যুবক। সেই কারণে পাক নাগরিক ভারতে প্রবেশ করে গা ঢাকা দেওয়ার পালাতে গেলে তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

পাক নাগরিকের নাম পরিচয় জানা যায়নি

যদিও যুবকের নাম পরিচয় এখনও কিছুই জানা যায়নি। এমনকী তাঁর অনুপ্রবেশ করার কারণ কী ছিল, সেই বিষয়েও কিছু জানা যায়নি। দেহটি উদ্ধা্র করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে ওই এলা্কায় বাড়ানো হয়েছে বলে খবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement