PAK vs BAN 3rd T20I Dream11 Prediction: পাকিস্তান বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
আজ, ১ জুন মুখোমুখি হবে PAK বনাম BAN। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Pakistan National Cricket Team vs Bangladesh National Cricket Team, Dream11 Prediction: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১ জুন মুখোমুখি হবে PAK বনাম BAN। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচেও জিতে ২-০ এর লিড নিয়েছে। পাকিস্তানের জন্য সিরিজে সর্বোচ্চ রান করেছেন হাসান নওয়াজ (Hasan Nawaz), তার নামের পাশে ৯৫ রান রয়েছে। এছাড়া পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট ৬ নিয়েছেন হাসান আলী (Hasan Ali)। অন্যদিকে, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান (Tanzid Hasan), যাঁর নামের পাশে ৬৪ রান রয়েছে। এছাড়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Sakib)। Babar Azam Fight Video: মাঝ রাস্তার ফ্যানের সঙ্গে মারামারিতে জড়ালেন বাবর আজম, দেখুন ভাইরাল ভিডিও
পাকিস্তান বনাম বাংলাদেশ, টি২০ সিরিজ
The trophy for the Pakistan and Bangladesh series has been unveiled. 🏆🎉 #BANvPAK pic.twitter.com/1TJZ5uH4xJ
— CricFollow (@CricFollow56) May 27, 2025
পাকিস্তান বনাম বাংলাদেশ, টি২০ সিরিজ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ লাহোরে পাকিস্তাব বনাম বাংলাদেশের ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫° সেলসিয়াস হবে।
পিচ রিপোর্টঃ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো, প্রথম ছয় ওভারে নতুন বলে বোলারদের জন্য কিছুটা সুযোগ রয়েছে। ব্যাটসম্যানরা এই পিচ থেকে ভালো পেস এবং বাউন্স পাবে। তারা প্রথম বল থেকে নিজেদের শট খেলার চেষ্টা চালিয়ে যাবে।
টসঃ এই মাঠে অধিকাংশ ম্যাচেই যেসব দল প্রথমে ব্যাট করে সেই দলগুলোই জিতেছে, এবং আজকেও দুই দলই প্রথমে টসে জিতে ব্যাট করতে চাইবে।
পাকিস্তান বনাম বাংলাদেশ তৃতীয় টি২০ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: লিটন দাস, মহম্মদ হারিস
ব্যাটসম্যান: সাইম আইয়ুব, ফখর জামান, তানজিদ হাসান
অলরাউন্ডার: শাদাব খান, মাহেদি হাসান
বোলার: হারিস রউফ, আবরার আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন
অধিনায়ক অপশন: লিটন দাস/ সাইম আইয়ুব
সহ-অধিনায়ক অপশন: ফখর জামান/ শাদাব খান
(The above story first appeared on LatestLY on Jun 01, 2025 05:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

