Gurugram Shocker: লিভ-ইন সঙ্গী বিবাহিত, জানতে পেরেই আত্মঘাতী তরুণী
সিলিংফ্যানে ফাঁস দিয়ে আত্মঘাতী (Woman Dies by Suicide) হলেন গুরুগ্রামের সিগনেচার গ্লোবাল সোসাইটির ৮১ নম্বর সেক্টরের বাসিন্দা। লিভ-ইন সঙ্গী বিবাহিত এই খবর জানার পরেই গত বুধবার চরম সিদ্ধান্ত তরুণী।
গুরুগ্রাম, ২৩ সেপ্টেম্বর: সিলিংফ্যানে ফাঁস দিয়ে আত্মঘাতী (Woman Dies by Suicide) হলেন গুরুগ্রামের সিগনেচার গ্লোবাল সোসাইটির ৮১ নম্বর সেক্টরের বাসিন্দা। লিভ-ইন সঙ্গী বিবাহিত এই খবর জানার পরেই গত বুধবার চরম সিদ্ধান্ত তরুণী। রাজস্থানের বাসিন্দা ওইতরুণীর নাম সরোজ। তিনি গুরুগ্রামে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। তাঁর লিভ-ইন সঙ্গীর নাম সত্যপ্রকাশ যাদব, যিনি খোহ গ্রামের বাসিন্দা। আরও পড়ুন-UP Shocker: যোগীর রাজ্যে প্রেমিকের সামনেই শ্লীলতাহানির শিকার তরুণী, দেখুন সেই ভিডিও
এই সোসাইটির ৮ নম্বর টাওয়ারে দিন দশেক আগেই থাকতে শুরু করেন সরোজ ও সত্যপ্রকাশ। তার সোসাইটির অন্য একটি টাওয়ারে তাঁরা থাকতেন। সরোজের পরিবারকে দুঃসংবাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরোজের দেহের ময়নাতদন্ত হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৪ ও ৩০৬ ধারায় যাদব এবং বাকিদের বিরুদ্ধে খেরকি ডাউলা থানায় মামলা রুজু হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা। আতম্হননের আগে সুইসাইড নোটে সরোজ লিখেছেন, সত্যপ্রকাশ যাদবের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি লিভ-ইনে আচে. যাদব তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিল। এদিকে সম্প্রতি তিনি জানতে পারেন, যাদব আগে থেকেই বিবাহিত।
(The above story first appeared on LatestLY on Sep 23, 2022 04:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

