Pregnant Woman Molested: ৫ মাসের গর্ভবতীকে ধর্ষণ, মহিলার অর্ধনগ্ন ছবি তুলল ধর্ষকেরা

নৃশংসতার চরম নিদর্শন! পাঁচ মাসের গর্ভবতীকে শ্লীলতাহানি (5 Month Pregnant Woman Molested)। শুধু তাই-ই নয়। মহিলার অর্ধনগ্ন ছবিও তুলল এক ধর্ষক (Semi-Nude Photo)। এমনটাই অভিযোগ ধর্ষিতা মহিলার। ধর্ষকদের হাত থেকে বাঁচার জন্য প্রাণপন চিৎকার শুরু করেন ওই মহিলা। বাধ্য হয়ে ঘটনাস্থল ছেড়ে পালায় ধর্ষকেরা।ঘটনটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai)।

Pregnant Woman Molested: ৫ মাসের গর্ভবতীকে ধর্ষণ, মহিলার অর্ধনগ্ন ছবি তুলল ধর্ষকেরা
(Photo Credits: PTI)

মুম্বই, ৩ মার্চ: নৃশংসতার চরম নিদর্শন! পাঁচ মাসের গর্ভবতীকে শ্লীলতাহানি (5 Months Pregnant Woman Molested)। শুধু তাই-ই নয়। মহিলার অর্ধনগ্ন ছবিও তুলল এক ধর্ষক (Semi-Nude Photo)। এমনটাই অভিযোগ ধর্ষিতা মহিলার। ধর্ষকদের হাত থেকে বাঁচার জন্য প্রাণপন চিৎকার শুরু করেন ওই মহিলা। বাধ্য হয়ে ঘটনাস্থল ছেড়ে পালায় ধর্ষকেরা।ঘটনটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai)।

সূত্রের খবর, গর্ভবতী ওই মহিলা একটি কোচিং সেন্টার চালান। নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই কোচিং সেন্টারে পড়ুয়াদের তৈরি করা হয়। গত রবিবার বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। আচমকাই বেজে ওঠে দরজার বেল। ওই মহিলা দেখেন, দরজার বাইরে দু'জন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। তারা ওই মহিলার স্বামীর খোঁজ করেন। এরপরই তারা ঘরে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। গর্ভবতী মহিলাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ। অপরদিকে, অন্যজন ওই মহিলার অর্ধনগ্ন ছবি তোলে বলে পুলিশকে লিখিত অভিযোগ জানান তিনি। আরও পড়ুন: Mumbai Shocker: ১৬ বছরের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ট্যাক্সি চালক 

অভিযোগের ভিত্তিতে ঘটনার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। আবাসনটির নিজস্ব কোনও সিসিটিভি নেই। আশেপাশের দোকান কিংবা আবাসনের সিসিটিভি থেকে ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। আদৌ কী নিরাপদ বাণিজ্যনগরী? ফের একবার উঠল এই প্রশ্ন। ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনার রেশ এখনও কাটেনি। সেই ঘটনার পর ১ দিন কাটতে না কাটতেই প্রকাশ্যে এল আরও একটি মর্মান্তিক খবর।

(The above story first appeared on LatestLY on Mar 03, 2020 05:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).