UP Shocker: বোনকে কুনজরে দেখার শাস্তি, সহপাঠীর গলা কেটে দিল নবম শ্রেণীর পড়ুয়া
বোনকে কুনজরে দেখত সহপাঠী। দিনের পর দিন বন্ধুর মধ্যে এই ধরনের আচরণের কোনও বদল দেখতে না পেয়ে, শেষমেশ খুনের সিদ্ধান্ত নিল বছর ১৫-র কিশোর।
বিজনৌর, ১ অক্টোবর: বোনকে কুনজরে দেখত সহপাঠী। দিনের পর দিন বন্ধুর মধ্যে এই ধরনের আচরণের কোনও বদল দেখতে না পেয়ে, শেষমেশ খুনের সিদ্ধান্ত নিল বছর ১৫-র কিশোর। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) বিজনৌরের ধামপুর শহরে। শুক্রবার অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
ধামপুর থানার পুলিশকর্তা ইন্দু সিদ্ধার্থ খুনের অস্ত্র হিসেবে ব্যবহৃত ছুরিটি উদ্ধার হয়েছে। অভিযুক্তের স্কুলব্যাগ থেকে মৃতের মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। নাগিনার একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া অভিযুক্ত ও মৃত। দুই পড়ুয়াই ভিন্ন সম্প্রদায়ের। তাই আইন শৃঙ্খলা বজায় রাখতে গোটা এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আরও পড়ুন-Durga Puja Weather Forecast: ষষ্ঠীতেই সিঁদুরে মেঘ, সপ্তমী মাটি করতে আসছে বৃষ্টি
অভিযুক্ত জানিয়েছে, মৃত সহপাঠী প্রায়ই তার বাড়িতে আসত এবং বোনকে কুনজরে দেখত। এই কারণেই বন্ধুকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা আঁটে অভিযুক্ত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরিকল্পনা মাফিক অভিযুক্ত বন্ধুকে নিজের বাইকে করে আমবাগানে নিয়ে যায়। তারপর আকণ্ঠ মদ্যপান করে বন্ধুর গলায় ছুরি চালিয়ে দেয়।
(The above story first appeared on LatestLY on Oct 01, 2022 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

