West Bengal Assembly Election 2021 : দীপ্সিতা, মীনাক্ষীকে নিয়ে ট্রোল, কড়া জবাব শ্রীলেখার

West Bengal Assembly Election 2021 : দীপ্সিতা, মীনাক্ষীকে নিয়ে ট্রোল, কড়া জবাব শ্রীলেখার
তীব্র প্রতিবাদ শ্রীলেখার

কলকাতা, ১২ এপ্রিল : টলিউডের (Tollywood) ৪ নায়িকার সঙ্গে তুলনা টেনে মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দিপ্সীতা ধরকে নিয়ে তৈরি একটি মিম ছড়িয়ে পড়েছে অন্তর্জাল জুড়ে। যার জেরে ভোট (Vote) বাজারে (West Bengal Assembly Election 2021 ) শুরু হয়েছে জোরদার সমালোচনা। সংযুক্ত মোর্চার দুই তরুণ প্রার্থীকে নিয়ে যখন মিমের জেরে জোর কদমে সমালোচনা শুরু হয়, সেই সময় তার তীব্র প্রতিবাদ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

'সো কল্ড  সেক্সি ননদ, বৌদি, দিদি, বোন' হিসেবে টলিউডের যে ৪ নায়িকাকে তুলে ধরা হয়েছে, তাঁদের সঙ্গে কোনওভাবেই দিপ্সীতা, মীনাক্ষীর তুলনা চলে না। যাঁরা এই মিম তৈরি করে মীনাক্ষীদের (Minakshi Mukherjee) তুলনা করেন, তাঁদের রুচি কার্যত কদর্য বলেও কটাক্ষ করেন বাম ঘনিষ্ঠ এই অভিনেত্রী (Actor)।

আরও পড়ুন  :  West Bengal Assembly Election 2021 : শ্রাবন্তী, নুসরতদের সঙ্গে তুলনা, দিপ্সীতা, মীনাক্ষীকে নিয়ে কুরুচিকর মিমের সমালোচনায় নেটিজেনরা

Oi so called sexy nanad,boudi,didi,bonke 1lac diye multiply kore ekta Minakshi ba Dipshita toiri koruk dekhi tobe murod...

Posted by Sreelekha Mitra on Sunday, April 11, 2021

পাশাপাশি ওই মিমের জন্য তৃণমূল কংগ্রেস (TMC) এবং বিজেপিকে (BJP) একযোগে তুলোধনা করেন শ্রীলেখা (Sreelekha Mitra)। 'খেলা হবে' এবং 'রগড়ে দেব' বলে যাঁরা ভোট বাজারে মন্তব্য করেন, তাঁদের কাছ থেকে এর চেয়ে আর কী আশা করা যায় বলেও মন্তব্য করেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।

(The above story first appeared on LatestLY on Apr 12, 2021 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).