Tollywood Shooting Resumes: ১ জুন থেকে লাইট-ক্যামেরা-অ্যাকশন শোনা যাবে টলিপাড়ায়, নির্দেশিকা মেনে শুরু হবে শ্যুটিং
টালিগঞ্জের (Tollygunj) ষ্টুডিও পাড়ায় সেটের ধুলো ঝেড়ে আবার লাইট- ক্যামেরা-অ্যাকশন শোনা যাবে আগামীকাল থেকে। গত দু'মাস লকডাউনের কারণে বন্ধ ছিল সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শ্যুটিং (Shooting)। ১ জুন থেকে থেকে নির্দিষ্ট কিছু নির্দেশিকা মেনে শ্যুটিং শুরু করা যাবে বলে জানায় রাজ্য সরকার।তবে কী কী নির্দেশিকা মানতে হবে, তা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়েছে।
কলকাতা, ৩১ মে: টালিগঞ্জের (Tollygunj) ষ্টুডিও পাড়ায় সেটের ধুলো ঝেড়ে আবার লাইট- ক্যামেরা-অ্যাকশন শোনা যাবে আগামীকাল থেকে। গত দু'মাস লকডাউনের কারণে বন্ধ ছিল সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শ্যুটিং (Shooting)। ১ জুন থেকে থেকে নির্দিষ্ট কিছু নির্দেশিকা মেনে শ্যুটিং শুরু করা যাবে বলে জানায় রাজ্য সরকার।তবে কী কী নির্দেশিকা মানতে হবে, তা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হয়েছে।
সরকারের তরফে দেওয়া নির্দেশিকা অনুযায়ী, শ্যুটিং ইউনিটে ৩৫ জনের বেশি থাকতে পারবেন না। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে শ্যুটিং করতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক, না হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে রিয়েলিটি শোয়ের শ্যুটিং এখনই শুরু করা যাবে না বলে জানানো হয়েছে। আউটডোর শ্যুটি-র ক্ষেত্রে এড়িয়ে যেতে হবে কনটেনমেন্ট জোনগুলি। আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার বন্দোবস্ত করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর
শ্যুটিং শুরু হওয়ার বিষয় নিয়ে বৃহস্পতিবার আর্টিস্ট ফোরাম, প্রডিউসার্স গিল্ড, ইমপা এবং বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের বৈঠক হয়।সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গাঙ্গুলি, অভিনেতা শঙ্কার চক্রবর্তী ও চ্যানেলের কর্তা ব্যক্তিত্বরা। বৈঠকে এই লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কীভাবে শ্যুটিং শুরু করা সম্ভব সেবিষয়ে আলোচনা হয়। সেখানেও একটি সমস্ত কলাকুশলীদের সঙ্গে কথা বলে একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরির কথা বলা হয়।
প্রসঙ্গত, বহুদিন ধরে টলিপাড়ার সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজের শ্যুটিং বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন বহু কলাকুশলী। বিশেষ করে শ্যুটিং বন্ধের প্রভাব পড়েছিল দৈনিক রোজগেরে কলাকুশলীরা। অর্থসঙ্কট দেখা গেছিল তাদের মধ্যে। অবশেষে শ্যুটিং শুরুর অনুমতি মেলায় স্বস্তি ফিরল টলিপাড়ায়। টেলিভিশনে কবে থেকে সিরিয়ালের সম্প্রচার শুরু হবে তা এখনও জানানো হয়নি।
(The above story first appeared on LatestLY on May 31, 2020 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

