Kolkata: সোশ্যাল মিডিয়ায় টেলি অভিনেত্রী প্রত্যুষাকে লাগাতার ধর্ষণের হুমকির অভিযোগে পুলিশের হেফাজতে ব্যক্তি
টেলি অভিনেত্রীকে হেনস্থা, লাগাতার ধর্ষণের হুমকির জেরে গ্রেফতার হল যুবক। লালবাজারের সাইবার সেলের আধিকারিকরা গ্রেফতার করে। অভিযুক্তের নাম ঐশিক মজুমদার, বেলঘরিয়ার বাসিন্দা। তাঁর বাড়ি থেকে ল্যাপটপ, রাউটার উদ্ধার করা হয়েছে। ৩০ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে তাকে।

বছরখানেক ধরে সোশ্যাল মিডিয়ায় বারবার 'ধর্ষণের হুমকি' পাওয়ার পর অধৈর্য্য হয়ে লালবাজারে যান জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রত্যুষা পাল (Actress Pratyusha Paul)। কোনও এক নির্দিষ্ট ব্যক্তি নানা প্রোফাইল থেকে তাঁকে মেসেজ করছেন বলে তাঁর সন্দেহ হয়। মেসেজে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। শুধু তাঁকেই নয়, তাঁর মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। একটি প্রোফাইল ব্লক করলে অন্য প্রোফাইল থেকে মেসেজ করা হতে থাকে। আরও পড়ুন, বিয়ে নিয়ে বিপাকে প্রিয়মণি, স্বামীকে নিয়ে সমস্যায় 'ফ্যামিলি ম্যানের' সুচি
এমনকি ছবি সুপার ইম্পোজ করে আপলোড করা হয় পর্ন সাইটে। সেই ছবিগুলি বন্ধু, হেয়ার ড্রেসার, মাকেও পাঠানো হয় বলে অভিযোগ করেন। এই ঘটনার পুনরাবৃত্তি হলে তিনি সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে তাঁকে লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করতে বলা হয়। গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দফতর থেকে বার বার ফিরে আসতে হয়েছে বলে তাঁর অভিযোগ। অবশেষে নড়েচরে বসে পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jul 22, 2021 10:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).