Subhashree Ganguly: লাল ঝলমলে ল্যাহেঙ্গায় আলিয়ার গানে ভিডিয়ো শেয়ার শুভশ্রীর, অপলক চেয়ে রইলেন নেটিজেন

পরনে লাল ঝলমলে ল্যাহেঙ্গা। মাথায় টিকলি, কানে দুল আর হাতে ব্রেসলেট। খোলা চুলে মুখে মানানসই মেকআপ।

Subhashree Ganguly: লাল ঝলমলে ল্যাহেঙ্গায় আলিয়ার গানে ভিডিয়ো শেয়ার শুভশ্রীর, অপলক চেয়ে রইলেন নেটিজেন
Subhashree Ganguly (Photo Credits: Instagram)

কলকাতা, ২ এপ্রিলঃ অভিনেত্রীরা অঙ্গে যে পোশাকই তুলুক না কেন তাতেই তাঁরা হিট ভক্তমহলে। তবে ভালো থাকবে অথচ মন্দ থাকবে না তা কেমন করে হয়। প্রশংসা যেমন জোটে নিন্দাও তেমন কুড়াতে হয় তাঁদের। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির (Subhashree Ganguly) সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে চোখ সরাতে পারবেন না আপনি। পরনে লাল ঝলমলে ল্যাহেঙ্গা। মাথায় টিকলি, কানে দুল আর হাতে ব্রেসলেট। খোলা চুলে মুখে মানানসই মেকআপ। আলিয়া ভাটের 'মেরি জান' (Meri Jaan) গানে ভিডিয়ো শেয়ার করেছেন রাজ (Raj Chakraborty) ঘরনি। ভিডিয়ো দেখে প্রশংসার বন্যা বইয়ে দিলেন নেটিজেন।

দেখুন নায়িকার ভিডিয়ো... 

(The above story first appeared on LatestLY on Apr 02, 2023 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).