Anupam Roy: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পথে অনুপম রায়, ট্য়ুইট বার্তা গায়কের

Anupam Roy: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পথে অনুপম রায়, ট্য়ুইট বার্তা গায়কের
Anupam Roy (Photo Credit: Twitter)

কলকাতা, ১১ নভেম্বর: বিবাহ বিচ্ছেদ হচ্ছে জনপ্রিয় গায়ক অনুপম রায়ের (Anupam Roy)। নিজে ট্যুইট করে ওই খবর জানান অনুপম।

 

অনুপম জানান,  তিনি এবং তাঁর স্ত্রী আলোচনার মাধ্যমে 'মিউচুয়াল ডিভোর্সের' সিদ্ধান্ত নিয়েছেন। যতদিন তাঁরা একসঙ্গে ছিলেন, সেই পথ অত্যন্ত সুন্দর ছিল।  একসঙ্গে তাঁরা ভাল সময় কাটিয়েছেন অনেক। তবে ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দের মিল না হওয়ায়, তাঁরা স্বামী, স্ত্রী হিসেবে নিজেদের পথ চলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অনুপম রায়।

আরও পড়ুন: Srabanti Chatterjee বিজেপি ছাড়লেন, ট্যুইট বোমা অভিনেত্রীর

গায়কের (Singer) কথায়, স্বামী, স্ত্রী হিসেবে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও, দুজনে একে অপরের খুব কাছের বন্ধু হিসেবে থাকবেন বলে জানান অনুপম রায়।

এই সময়ে যে বন্ধু এবং পরিবারের সদস্যরা তাঁদের পাশে রয়েছেন, তাঁদের  ধন্যবাদ জানান অনুপম রায়। পাশাপাশি এই সময়ে তাঁদের ব্যক্তিগত জীবনকে সবাই সম্মান জানাবেন বলেও আশা প্রকাশ করেন জয়প্রিয় গায়ক।

(The above story first appeared on LatestLY on Nov 11, 2021 01:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).