Shruti Das: 'বাবার মত বর পেয়েছি', বিয়ের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে আর কী বললেন 'রাঙা বউ'
গত ৯ জুলাই গোপনে বিয়ে সেরেছেন অভিনেত্রী শ্রুতি দাস এবং প্রেমিক স্বর্ণেন্দু। এদিন আইনি বিয়ের পাশাপাশি সিঁদুরদানও সম্পন্ন হয়েছে।
গাঁটছড়া বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। দীর্ঘদিনের প্রেমিক তথা ধারাবাহিক পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বিয়ে সেরেছেন পর্দার 'রাঙা বউ'। মিস থেকে হয়েছেন মিসেস। বিয়ের পর প্রথমবার সাংবাদিকের মুখোমুখি হলেন দম্পতি। স্বামীর প্রশংসায় পঞ্চমুখ পাখি। বললেন, বাবার মত আগলে রাখার, স্নেহ করার, যত্ন করার মানুষ পেয়েছেন তিনি।
গত ৯ জুলাই গোপনে বিয়ে সেরেছেন অভিনেত্রী শ্রুতি দাস এবং প্রেমিক স্বর্ণেন্দু। এদিন আইনি বিয়ের পাশাপাশি সিঁদুরদানও সম্পন্ন হয়েছে। ইন্ডাস্ট্রি ঘনিষ্ঠ কিছু বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের মাঝে দুজনের চারহাত এক হয়েছে।
সাক্ষাৎকারে কী বললেন শ্রুতি, দেখুন...
View this post on Instagram
শ্রুতি-স্বর্ণেন্দুর প্রেম ছিল দীর্ঘদিনের। নিজেদের প্রেম কাহিনী নিয়ে বরাবরই ভীষণ খোলামেলা দুজনেই। তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একে অপরের সঙ্গে ছবিতে ভরিয়ে রেখেছেন তাঁরা। অবশেষ প্রেমের একধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক তথা প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার।
View this post on Instagram
আইনি নিয়ে সারলেন পর্দার 'রাঙা বউ'। লাল গোলাপে মোড়া একটি কেকের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যার উপর লেখা রয়েছে 'শ্রুতি এবং স্বর্ণেন্দু'।
View this post on Instagram
অভিনেত্রীর শেয়ার করা কেকের উপরে বসানো হয়েছে 'জাস্ট ম্যারেড' এর একটি ট্যাগ। দূরে দেখা যাচ্ছে বর-বউয়ে বসার সিংহাসন। শ্রুতি এবং স্বর্ণেন্দুর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্তকুল।
(The above story first appeared on LatestLY on Jul 13, 2023 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

