Raj-Subhashree Kissing Photo: রাজের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে নতুন বছরে পা দিলেন শুভশ্রী, ধেয়ে এল নিন্দার তীর
নতুন বছরটা শুরু করলেন প্রেমযাপনের মধ্যে দিয়ে। বর্ষবরণের রাতে রাজের ঠোঁটে ঠোঁট ডোবালেন স্ত্রী শুভশ্রী।
কলকাতা, ২ জানিয়ারিঃ একে অপরের প্রেমে যেন সর্বক্ষন লেপটে রয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। তাই নতুন বছরটাও শুরু করলেন প্রেমযাপনের মধ্যে দিয়ে। বর্ষবরণের রাতে রাজের ঠোঁটে ঠোঁট ডোবালেন স্ত্রী শুভশ্রী (Raj-Subhashree Kissing Photo)। নেটিজেনদের একদল ভালোবাসায় ভরিয়ে দিলেন যুগলের ছবি। অন্যদিকে নিন্দুকদের সমালোচনার মুখে পড়েছে রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) ঘনিষ্ঠ ছবি। কেউ লিখেছেন, ‘এটা দেখানোর কি আছে’। তো আবার কেউ লিখলেন, ‘এটাও কি দিদির অনুপ্রেরণায় হল’।
নায়িকার পরনে লাল রঙের স্লিভলেস বডিকন ড্রেস। পায়ে সাদা স্নিকার। তাঁকে জড়িয়ে স্বামী রাজ (Raj Chakraborty)। পরনে কালো প্যান্ট-জ্যাকেট। রাজ-শুভশ্রীর নববর্ষের ছবিতে একেবারে মুগ্ধ ভক্তকুল (Raj-Subhashree Kissing Photo)।
রাজের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে শুভশ্রী, দেখুন ছবিঃ
View this post on Instagram
এর আগেও রাজের সঙ্গে চুম্বনের ছবি (Raj-Subhashree Kissing Photo) নেটপাড়ায় শেয়ার করে সমালোচনার শিকার হয়েছিলেন রাজ ঘরনি (Subhashree Ganguly)। যদিও নিন্দুকদের পরোয়া কখনওই করেননি নায়িকা। তাই নিজের স্বন্দে নিজের তালেই চলে এসেছেন তিনি।
(The above story first appeared on LatestLY on Jan 02, 2023 06:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

