Rahul Arunoday Banerjee: প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে ছবি, স্মৃতিতে ভাসলেন রাহুল
কলকাতা, ১ জুন: 'চিরদিনই তুমি যে আমার' দিয়ে পর্দায় একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেন রাহুল-প্রিয়াঙ্কা। চিরদিনই তুমি যে আমার-এর পর তাঁদের নিয়ে টলি পাড়ায় জোর গুঞ্জন শুরু হলে, চটপট বিয়ে করে নেন তাঁরা।
রাহুল-প্রিয়াঙ্কার (Priyanka Sarkar) বিয়ের পর তাঁদের জীবনে আসে ছোট্ট সহজ। ছেলের জন্মের পর থেকেই ক্রমশ দূরত্ব তৈরি হয় রাহুল-প্রিয়াঙ্কার মাঝে। এরপর একের পর এক ছবি, মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন প্রিয়াঙ্কা সরকার। রাহুল বন্দ্যোপাধ্যায়কেও (Rahul Arunoday Banerjee) দেখা যায় বিভিন্ন ছবি এবং মেগায়। রাহুলের কাছ থেকে ছেলেকে নিয়ে দূরে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা।দুজনের মধ্যে বিচ্ছেদের আবহের মাঝে ফের তাঁদের সম্পর্কের গতিবিধি নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এমনকী, রাহুলের কাছে খোরপোষ নিয়ে প্রিয়াঙ্কার দাবি নিয়েও নানা খবর উঠে আসতে শুরু করে।
আরও পড়ুন: Shahrukh Khan's Daughter Suhana Khan: শাহরুখ-কন্যা সুহানার নয়া ভিডিয়ো, ভাইরাল অন্তর্জালে
ওই সময় প্রিয়াঙ্কা বিষয়টি নিয়ে মুখ খুললেও, রাহুলকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। এসবের মাঝে ফের রাহুলের সঙ্গে অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়। প্রিয়াঙ্কার সঙ্গে জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষের সম্পর্ক নিয়েও শুরু হয় জল্পনা। যদিও তথাগতর সঙ্গে প্রিয়াঙ্কার বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেও যেমন খবর আসে। তেমনি রাহুলের জীবন থেকেও সন্দীপ্তা পর্ব প্রাক্তন বলে জানা যায়।
View this post on Instagram
এসবের মাঝে এবার ফের প্রাক্তন স্ত্রীর ছবি শেয়ার করলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। চিরদিনই তুমি যে আমার থেকে পুরনো ছবি শেয়ার করেন রাহুল। এমনকী জুটিতে দুটিতে বলেও ক্যাপশন দিতে দেখা যায় সেখানে। রাহুল-প্রিয়াঙ্কার পুরনো ছবি উঠে আসতেই, নেটিজেনদের(Netizen) মধ্যে তাঁদের নিয়ে শুরু হয়ে যায় জোর চর্চা।
(The above story first appeared on LatestLY on Jun 01, 2021 08:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

