Shahrukh Khan's Daughter Suhana Khan: শাহরুখ-কন্যা সুহানার নয়া ভিডিয়ো, ভাইরাল অন্তর্জালে
মুম্বই, ১ জুন: জাস্টিন বিবারের জনপ্রিয় ট্র্যাকে ঠোঁট মেলালেন সুহানা খান (Suhana Khan)। নিজের বন্ধুর সঙ্গে আন্তর্জাতিক পপ তারকার গানে ঠোঁট মেলাতে দেখা যায় শাহরুখ-কন্যাকে (Shahrukh Khan)। সুহানা খানের সেই ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
সুহানা খানের একটি ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় ওই ভিডিয়ো। এরপরই সুহানার ভিডিয়ো নিয়ে নেট নাগরিকদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়।
দেখুন...
View this post on Instagram
সিনেমা নিয়ে পড়াশোনা করতেই নিউ ইয়র্কে পাড়ি দেন সুহানা খান। মার্কিন মুলুকে নিজের বাড়িতে থেকেই নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সুহানা। করোনার দ্বিতীয় ঢেউ (Corona) যখন গোটা দেশ জুড়ে থাবা বসাতে শুরু করে, সেই সময় ছেলে আরিয়ানকে সঙ্গে নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেন গৌরী খান (Gauri Khan)। করোনার জেরে দেশ জুড়ে যখন লকডাউন (Lockdown) চলছে, মানুষ চরম অসুবিধার মধ্যে, সেই সময় শাহরুখে পরিবার কীভাবে বিদেশে পাড়ি দিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেট নাগরিকদের একাংশ। যদিও শত সমালোচনা সত্ত্বেও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে দেখা যায়নি শাহরুখ খানকে।
(The above story first appeared on LatestLY on Jun 01, 2021 07:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

