Karan Mehra: ঝগড়ার মাঝে নিজের মাথা দেওয়ালে ঠুকতে শুরু করেন নিশা, জামিনের পর স্ত্রীকে নিয়ে বিস্ফোরক করণ মেহরা
মুম্বই, ১ জুন: জামিনে মুক্ত হওয়ার পর এবার বিস্ফোরক দাবি করলেন অভিনেতা করণ মেহরা। জামিন পাওয়ার পর করণ বলেন, যা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘ ৮ বছর সংসার করার পর বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অনভিপ্রেত বলে দাবি করেন করণ (Karan Mehra)।
তিনি বলেন, গত একমাস ধরে তাঁদের মধ্যে সম্পর্ক পালটে যেতে শুরু করে। সম্পর্ক বাঁধন থেকে মুক্ত হয়ে তাঁরা ভাল থাকবেন না অন্য কোনওভাবে বিষয়টির সমাধান করা যায়। এসব আলোচনার মাঝে নিশার ( Nisha Rawal) ভাই রোহিত শেঠিয়া তাঁদের মধ্যে হাজির হন।
আরও পড়ুন: Karan Mehra: স্ত্রীর সঙ্গে চরম অশান্তি, গ্রেফতারির পর জামিনে মুক্ত অভিনেতা করণ মেহরা
রোহিত মধ্যস্থতা করার নামে তাঁদের মধ্যে ঝামেলা আরও বাড়িয়ে দেন বলে অভিযোগ করণের। সোমবার রাত ১০টা নাগাদ তিনি যখন নিজের ঘরে ছিলেন, সেই সময় সেখানে হাজির হন নিশা রাওয়াল। ওই সময় তিনি যে খোরপোষের দাবি করেন, তা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানান করণ। এরপরই নিশা চিৎকার জুড়ে দেন এবং হুমকি দিতে শুরু করেন। তিনি যে খোরপোষ চাইছেন, তা না দিলে, নিশা তাঁকে দেখে নেবেন বলে হুমকি দেন বলে অভিযোগ করণের।
সোমবার রাতের ওই ঘটনার মাঝে নিশা আচমকাই নিজের মাথা দেওয়ালে ঠুকতে শুরু করেন। করণ তাঁকে আঘাত করেননি। উল্টে নিশা রাওয়ালই তাঁকে হুমকি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ 'ইয়ে রিস্তা ক্যা কহলেতা হ্যায়' (Yeh Rishta Kya Kehlata Hai) খ্যাত অভিনেতার (Actor)।
জামিনে মুক্ত হওয়ার পর করণ মেহরা যে দাবি করেন, সে বিষয়ে নিশা রাওয়াল অবশ্য একনও পর্যন্ত পালটা কোনও মন্তব্য করেননি।
(The above story first appeared on LatestLY on Jun 01, 2021 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

