Nusrat Jahan: অন্তঃসত্ত্বা নুসরতের নয়া ছবি, ভাইরাল অন্তর্জালে
নুসরতের সঙ্গে নিখিল জৈনের বিয়ে, বিচ্ছেদ নিয়ে জোর শোরগোল শুরু হয়। নিখিলের সঙ্গে বিয়েই হয়নি, বিচ্ছেদের প্রশ্ন নেই বলে দাবি করেন নুসরত জাহান।
কলকাতা, ২৫ জুন: ফের নয়া রূপে প্রকাশ্যে এলেন নুসরত জাহান। এবার হালকা নীল রঙের পোশাকে সামনে এলেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ অভিনেত্রী। নীল পোশাকে নুসরত যখন সামনে আসেন, তা দেখে তাঁর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন।
দেখুন...
View this post on Instagram
সম্প্রতি নুসরতের সঙ্গে নিখিল জৈনের বিয়ে, বিচ্ছেদ নিয়ে জোর শোরগোল শুরু হয়। নিখিলের সঙ্গে বিয়েই হয়নি, বিচ্ছেদের প্রশ্ন নেই বলে দাবি করেন নুসরত জাহান। যা নিয়ে জোর কদমে শোরগোল শুরু হয়।
আরও পড়ুন: Delta-Plus Covid: বাড়ছে সংক্রমণ, মধ্যপ্রদেশে করোনার ডেল্টা প্লাসে আক্রান্ত ৭, মৃত্যু ২ জনের
এরপরই পালটা দাবি করেন নিখিল জৈন। তিনি বলেন, তুরস্কে গিয়ে তাঁর সঙ্গে নুসরতের বিয়ে হয়। বিয়ের পর থেকে নুসরতের প্রতি সমস্ত দায়িত্ব তিনি পালন করেন। নুসরত, নিখিল দাবি, পালটা দাবি নিয়ে যখন সংবাদমাধ্যম সরগরম, সেই সময় অভিনেত্রী ফের দাবি করেন, লোকসভায় তিনি অ্যানালমেন্টের কপি জমা দিয়েছেন। এরপরই ফের নতুন প্রশ্ন উঠতে শুরু করে। নুসরত যদি লোকসভার অধ্যক্ষের কাছ অ্যানালমেন্টের কপিই জমা দেন, তাহলে সংবাদমাধ্যমের সামনে কেন দাবি করলেন যে নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। তাঁর লিভ ইন করতেন। যদিও ওই প্রশ্নের কোনও সদুত্তর দেননি নুসরত জাহান।
(The above story first appeared on LatestLY on Jun 25, 2021 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

