Death Threats to Actor & MP Nusrat Jahan: দুর্গা সেজে ছবি পোস্ট, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি

ফের সোশ্যাল মিডিয়ায় হুমকির মুখোমুখি অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। এবার মহালয়ার দিন দুর্গারূপে ত্রিশূলধারিনী ছবি দেখে ক্ষোভে ফেটে পড়ল নেটিজেনদের একাংশ। ক্ষোভের পাশাপাশি এল প্রাণনাশের হুমকিও। এই ছবিটিতে যে কমেন্টটি দেখা যায় তাতে লেখা ছিল,"আপনার মৃত্যুর সময় হয়ে এসেছে। আল্লাকে ভয় করেন না? শরীর ঢেকে পোশাক পরা যায় না? ছিঃ, ছিঃ।"

Death Threats to Actor & MP Nusrat Jahan: দুর্গা সেজে ছবি পোস্ট, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি
সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Picture Source: Instagram)

ফের সোশ্যাল মিডিয়ায় (Social Media) হুমকির মুখোমুখি অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। এবার মহালয়ার দিন দুর্গারূপে ত্রিশূলধারিনী ছবি দেখে ক্ষোভে ফেটে পড়ল নেটিজেনদের একাংশ। ক্ষোভের পাশাপাশি এল প্রাণনাশের হুমকিও। এই ছবিটিতে যে কমেন্টটি দেখা যায় তাতে লেখা ছিল,"আপনার মৃত্যুর সময় হয়ে এসেছে। আল্লাকে ভয় করেন না? শরীর ঢেকে পোশাক পরা যায় না? ছিঃ, ছিঃ।"

আগামী ছবির শুটিংয়ের জন্য আপাতত লন্ডনে ব্যস্ত নুসরত। তাই এই বিষয়ে এখনও অভিযোগ দায়ের করেননি তিনি। তবে লন্ডনে তাঁর জন্য অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার আর্জি জানান কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যের কাছে।

কিছুদিন আগে দুর্গা সেজে হাতে ত্রিশূল নিয়ে ফটোশুট করেন অভিনেত্রী নুসরত জাহান। ছবি পোস্ট করার পর আসতে থাকে একাধিক কমেন্ট। তারই মধ্যে এক নেটিজেনের কমেন্ট থেকে পরিষ্কার বোঝা যায় কেন মুসলিম হয়ে তিনি দুর্গার রূপ ধারণ করেছেন? এরূপ মন্তব্যই করতে চেয়েছেন তিনি। তবে এই প্র্থবার নয়। এর আগে বিয়ের  পর সিঁদুর পড়া নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য শুনতে হয় তাঁকে। আরও পড়ুন, রণবীর কাপুরের ৩৮-তম জন্মদিনে দিদি ঋদ্ধিমার ইনস্টা পোস্টে স্মৃতির কোলাজ, দেখুন ছবি

 

View this post on Instagram

 

Shubho mahalaya... সকল কে.

A post shared by Nusrat (@nusratchirps) on

 

তবে ধর্মনিরপেক্ষ নুসরত তাদের যোগ্য জবাব দিতেও ছাড়েননি। না তিনি নিজের মতো চলার অধিকার ছেড়েছেন। তবে দেশের বাইরে তাঁর নিরাপত্তা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন তিনি। তাই রাজ্য সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অতিরিক্ত নিরাপত্তা চান।

এর আগে তাঁর ছোট পোশাক, কালো লিপস্টিক অনেক কিছু নিয়েই একাধিকবার ট্রোল্ড হয়েছেন অভিনেত্রী।

(The above story first appeared on LatestLY on Sep 29, 2020 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).