Mimi Chakraborty Birthday: প্যারিসে জন্মদিনের কেক কাটলেন মিমি, কত বছরে পা দিলেন নায়িকা?

Mimi Chakraborty Birthday: প্যারিসে জন্মদিনের কেক কাটলেন মিমি, কত বছরে পা দিলেন নায়িকা?
Mimi Chakraborty and her Birthday Cake (Photo Credits: Instagram)

বাকি আর পাঁচটা জন্মদিনের চাইতে এই বছরের জন্মদিনটা একটু বিশেষভাবে পালন করবেন ভেবেছিলেন। তাই যেমন ভাবনা তেমন কাজ। জন্মদিনের আগে আগেই টলি অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty Birthday) উড়ে গেলেন সুদূর প্যারিস (Paris)। কখনও আইফেল টাওয়ারের (Eiffel Tower) সামনে তো আবার কখনও প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অভিনেত্রীকে (Mimi Chakraborty)। কিন্তু জন্মদিন ৩৪’তম জন্মদিন উপলক্ষ্যে এই প্যারিস ভ্রমণে নায়িকার সঙ্গী কে, তা কারুরই জানা নয়।

আরও পড়ুনঃ প্যারিসে মিমির হাতছানি, আইফেল টাওয়ারের সামনে অন্য মেজাজে সাংসদ

১১ জানুয়ারি প্যারিসেই ৩৪’তম জন্মদিন উদযাপন করলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty Birthday)। প্যারিসের অলি গলি ঘুরলেন মিমি। তার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

প্যারিসের রাস্তায় খোশমেজাজে মিমি চক্রবর্তীঃ

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

আরও পড়ুনঃ  আইনি বিয়ের ৩ বছর পর সাতপাকে বাঁধা পড়বেন হার্দিক এবং নাতাশা

প্যারিসে মিমির বার্থ ডে কেকঃ

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

জন্মদিন বলে কথা আর কেকের দেখা না মিললে হয়। বাড়ি থেকে বহু দূরে রয়েছেন তাই মায়ের হাতের সুস্বাদু পায়েস মিমির (Mimi Chakraborty) কপালে এই বছর জুটবে না। কেক দিয়েই কাজ চালালেন। ‘হ্যাপি বার্থ ডে মিমি’ লেখা একটি কেকের ছবি শেয়ার করে নায়িকা (Mimi Chakraborty) লিখেছেন, ‘আমি আজ তোমাদের জানাতে চাই, আমি তোমাদের প্রত্যেককে খুব ভালোবাসি, মন থেকে। তোমাদের প্রত্যেকের পাঠানো ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা, কেক, ফুল আমার কাছে খুব দামী। আমি সব সময়ে বলি  আজও বলছি, আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তা সবটাই তোমাদের জন্যে, আমার পরিবার, আমার ভক্ত, আমার বন্ধু’।

(The above story first appeared on LatestLY on Feb 12, 2023 06:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).