Hardik Pandya and Natasa Stankovic Wedding: আইনি বিয়ের ৩ বছর পর সাতপাকে বাঁধা পড়বেন হার্দিক এবং নাতাশা

একেবারে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। যা চলছে ১৬ ফেব্রুয়ারি অবধি। বিবাহের আগের অনুষ্ঠান হলদি, মেহেন্দি, সঙ্গীত সেরে তবেই চার হাত এক করবেন দুই তারকা।

Hardik Pandya and Natasa Stankovic Wedding: আইনি বিয়ের ৩ বছর পর সাতপাকে বাঁধা পড়বেন হার্দিক এবং নাতাশা
Hardik Pandya and Natasa Stankovic (Photo Credits: Instagram)

আইনি বিয়ের ৩ বছর পর সামাজিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারকা ক্রিকেটর হার্দিক পাণ্ডিয়া এবং স্ত্রী নাতাশা স্টানকোভিচ (Hardik Pandya and Natasa Stankovic Wedding)। ২০২০ সালের ৩১ মে চুপিচুপি আইনি বিয়ে সেরে ছিলেন দম্পতি। ৩০ জুলাই ছেলে আগস্তের জন্ম দেন নাতাশা। তবে জোর গুঞ্জন আসন্ন ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day 2023) উপলক্ষ্যে হার্দিক এবং নাতাশা নতুন করে গাঁটছড়া বাঁধবেন।

আরও পড়ুনঃ চেন্নাইয়ে নয়নতারার বাড়িতে শাহরুখ খান, ছেঁকে ধরলেন ছবি শিকারিরা

সংবাদমাধ্যম সূত্রে খবর, আসন্ন ১৪ ফেব্রুয়ারি প্রেমের দিবসের দিনই ভালোবাসাকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারকা দম্পতি। ধূমধাম করে ডেস্টিনেশন ওয়েডিং সারতে চলেছেন হার্দিক এবং নাতাশা (Hardik Pandya and Natasa Stankovic Wedding)।

একসঙ্গে হার্দিক-নাতাশাঃ

রাজস্থানের উদয়পুরে গিয়ে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন তাঁরা। বিয়ের সকল রীতিনীতি মেনেই সামাজিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাইছেন হার্দিক- নাতাশা (Hardik Pandya and Natasa Stankovic Wedding)। একেবারে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। যা চলছে ১৬ ফেব্রুয়ারি অবধি। বিবাহের আগের অনুষ্ঠান হলদি, মেহেন্দি, সঙ্গীত সেরে তবেই চার হাত এক করবেন দুই তারকা। বাদ যাবে না বিয়ের কোন রীতিই। সূত্রের খবর, বিয়ের পোশাকের জন্যে হার্দিক পত্নী বেছে রেখেছেন সাদা রঙের একটি গ্রাউন।

হার্দিক-নাতাশার বাগদানের তিন বছরঃ 

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বাগদানের ৩ বছর সম্পন্ন হয়েছে হার্দিক (Hardik Pandya) এবং নাতাশার (Natasa Stankovic)। যুগলের একটি সুন্দর ছবি শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটর হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)।

(The above story first appeared on LatestLY on Feb 12, 2023 04:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).