৪ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙছে অভিনেত্রী অনন্যার

ভালবেসে বিয়ে করেছিলেন। তবে চার বছরেই সেই জার্নিতে ইতি টেনে দিলেন অনন্যা। জনপ্রিয় টলিউড অভিনত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের (Anannya Chatterjee) বিয়ে ভাঙছে। ২০১৫-তে মুম্বই নিবাসী রাজ বন্দ্যোপাধ্যায়কে (Raj Banerjee) বিয়ে করেছিলেন অনন্যা।

৪ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙছে অভিনেত্রী অনন্যার
অনন্যা চট্টোপাধ্যায়(Photo Credit: Twitter)

কলকাতা, ৯ আগস্ট: ভালবেসে বিয়ে করেছিলেন। তবে চার বছরেই সেই জার্নিতে ইতি টেনে দিলেন অনন্যা। জনপ্রিয় টলিউড অভিনত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের (Anannya Chatterjee) বিয়ে ভাঙছে। ২০১৫-তে মুম্বই নিবাসী রাজ বন্দ্যোপাধ্যায়কে (Raj Banerjee) বিয়ে করেছিলেন অনন্যা। রাজের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে সেসময় কম গুঞ্জন হয়নি টলিপাড়ায়। ডিভোর্সের খবর রটতেই ফের শুরু হয়েছে গুঞ্জন। রাজ বন্দ্যোপাধ্যায় নিজেই ফেসবুকে বিয়ে ভাঙার খবরটি জানান। মানুষ হিসেবে ও অসাধারণ অনন্যা। অনেকেই বন্ধু অনন্যার বিয়ে ভাঙার খবরে দুঃখই পেয়েছেন। আরও পড়ুন-বিয়ে ভাঙছেন এই বলিউড অভিনেত্রী, ইনস্টাগ্রামে ঘোষণা

এদিকে রাজ নিজে ফেস বুকে খবর দিলেও এনিয়ে বিশদে কিছু জানাননি। অনন্যাও তাই। তিনি শুধু জানিয়েছেন, আমি কলকাতায় বিভিন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। রাজ মুম্বইতে তার কাজ নিয়ে ব্যস্ত। আমাদের মাঝের দূরত্ব আর কোনওভাবেই কমছে না। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে নিলাম। বলা বাহুল্য, এর বেশি কিছু বলতেই রাজি হননি অভিনেত্রী, বরং বলেছেন বাকি বিষয়টা বড়ই ব্যক্তিগত। তাই সেসব আর প্রকাশ্যে আনতে চাননা। বিচ্ছেদের খবর জানিয়ে যে পোস্টটি রাজ করেছেন তাতে লেখা আছে, ‘কোনও শেষই আনন্দের নয়। তবে সব ভালবাসার একটা শেষ থাকে। সম্পর্কের ক্ষেত্রেও তাই... আমি এবং আমার স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, সুবর্ণলতার অনন্যাকে আজও কেউ ভুলতে পারেনি। টেলিফিল্ম থেকে শুরু করে টেলি সিরিজ. ধারাবাহিক। অনন্যার অভিনয়ে মুগ্ধ টলিউড। ‘আবহমান’ ছবির জন্য জিতে নিয়েছেন জাতীয় পুরস্কার। কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleswar Mukherjee) ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে তাঁর অনন্য অভিনয় উচ্চপ্রশংসিত। সম্প্রতি শেষ হয়েছে তাঁর ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ধারাবাহিকটি। এটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। শোনা যাচ্ছেখুব শিগগির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন কাজ শুরু করছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে সিনেমা নয়, নিজের গানের অ্যালবাম নিয়ে বেশ ব্যস্ত অনন্যা।

(The above story first appeared on LatestLY on Aug 09, 2019 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).