Anirban Bhattacharya Is Getting Married: দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য

মোস্ট এলিজেবল ব্যাচেলর! টলিউড ইন্ডাস্ট্রিতে এই শব্দটা একমাত্র যেত অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে। তবে অনির্বাণের সঙ্গে 'মোস্ট এলিজেবল ব্যাচেলর' শব্দটির সম্পর্কের বিচ্ছেদ ঘটছে। কারণ আগামী ২৬ নভেম্বর, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনির্বাণ। পাত্রী হলেন অনির্বাণের দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী (Madhurima Goswami)। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে একে-অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

Anirban Bhattacharya Is Getting Married: দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য
অনির্বাণ ভট্টাচার্য। Pic Credits: Twitter

কলকাতা, ২০ নভেম্বর: মোস্ট এলিজেবল ব্যাচেলর! টলিউড ইন্ডাস্ট্রিতে এই শব্দটা একমাত্র যেত অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে। তবে অনির্বাণের সঙ্গে  'মোস্ট এলিজেবল ব্যাচেলর' শব্দটির সম্পর্কের বিচ্ছেদ ঘটছে। কারণ আগামী ২৬ নভেম্বর, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনির্বাণ। পাত্রী হলেন অনির্বাণের দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী (Madhurima Goswami)। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে একে-অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। পড়ুন: Akshay Kumar's Defamation Case Against YouTuber: সুশান্ত সম্পর্কে অক্ষয়কে জড়িয়ে মিথ্যে তথ্য! ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের অক্ষয় কুমারের 

মধুরিমার সঙ্গে অনির্বাণের পরিচিতি দীর্ঘদিনের। মধুরিমা নাট্য দুনিয়ার সঙ্গে জড়িত। তিনি বড় হয়ে উঠেছেন সাংস্কৃতিক ঘেরাটোপে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার নিয়েই পড়াশুনা মধুরিমার। টলিউডে পা রাখার আগে অনির্বাণও নাটকেই কাজ করতেন। দু'জনে একসঙ্গে একাধিকবার মঞ্চ শেয়ার করেন। এমনকী, নাটকের প্রযোজনার কাজও করেছেন দু'জনে একসঙ্গে। মধুরিমার বাবা পদ্মশ্রীখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী।

অনির্বাণ যেমন ছকবাঁধা জীবন থেকে এড়িয়ে চলতে ভালবাসেন। বিয়েটাতেও ঠিক সেটারই ছাপ পড়তে চলেছে। সাতপাঁকে ঘোরা নয়। বরং আড্ডা, গান, খাওয়াদাওয়ায় অনির্বাণ-মধুরিমা চান দিনটিকে স্মরণীয় করে তুলতে। লকডাউন পরবর্তীতে অনলাইন স্ট্রিমিং সাইট 'হইচই'-তে মুক্তি পেয়েছিল ডিটেকটিভ। এরপর পুজোর সময় মুক্তি পায় ড্রাকুলা স্যার।

(The above story first appeared on LatestLY on Nov 20, 2020 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).