Ritabhari Chakraborty Trolled: রক্তাক্ত ছবি পোস্ট করে 'হবু মা' অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়ে ট্রোলড ঋতাভরী চক্রবর্তী
দিনকয়েক আগেই তাঁদের সন্তান আসার খবর জানিয়েছেন বিরাট এবং অনুষ্কা। এই জুটির খুশির খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। শুভেচ্ছাবার্তা আসে দেশ, বিদেশ থেকে। গোটা দেশবাসীর সঙ্গে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর ছবি ‘পরী’ সহ-অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। হবু বাবা-মা বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানিয়ে ‘পরী’ সিনেমার একটি দৃশ্যের ছবি শেয়ার করেছিলেন। সেই ছবি দেখেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন ঋতাভরী।
কলকাতা, ২৯ অগস্ট: দিনকয়েক আগেই তাঁদের সন্তান আসার খবর জানিয়েছেন বিরাট এবং অনুষ্কা। এই জুটির খুশির খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। শুভেচ্ছাবার্তা আসে দেশ, বিদেশ থেকে। গোটা দেশবাসীর সঙ্গে অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁর ছবি ‘পরী’ সহ-অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। হবু বাবা-মা বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানিয়ে ‘পরী’ সিনেমার একটি দৃশ্যের ছবি শেয়ার করেছিলেন। সেই ছবি দেখেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন ঋতাভরী।
'পরী' ছবির একটি দৃশ্যে ঋতাভরীর চরিত্রকে দেখা গিয়েছিল নিজের হাতে অনুষ্কা (Anushka Sharma) অর্থাৎ ‘পরী’র ডেলিভারি করে তাঁর সন্তানকে পৃথিবীতে আনতে। ঠিক এই দৃশ্যের পরই মৃত্যু হয় পরীর। রক্তাক্ত অনুষ্কা মাটিতে পড়ে রয়েছেন 'মিতালি’ অর্থাৎ ঋতাভরী হাত বাড়িয়ে সদ্যোজাতকে প্রথম ও শেষ বার মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য এগিয়ে দিচ্ছেন ‘পরী’র দিকে। সেই দৃশ্যের ছবি শেয়ার করেই অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আরও পড়ুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শারীরিকভাবে সুস্থ, শীঘ্রই ছাড়া পাবেন হাসপাতাল থেকে, জানিয়েছে এইমস
এই আবেগপ্লুত দৃশ্যটি নেতিবাচক ইঙ্গিত করছে, যা এই খুশির খবরের সঙ্গে একদম বেমানান বলে মনে করেছেন নেটিজেনরা। তাদের একাংশের মন্তব্য, “আপনার কি কোনও রুচি নেই? এমন একটা খুশির খবরে এরকম রক্তমাখা একটা ছবি পোস্ট করেছেন আপনি!” কারও আবার মন্তব্য, “আপনার কাছে কি অনুষ্কার সঙ্গে আর কোনও ছবি ছিল না শুভেচ্ছা জানানোর জন্য! একটা সেলফি অন্তত পোস্ট করতে পারতেন এই ছবি না দিয়ে।” এই ছবিকে কেন্দ্র করেই অভিনেত্রীর দিকে একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
(The above story first appeared on LatestLY on Aug 29, 2020 08:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

