Priyanka Sarkar's Accident: শ্যুটিং চলাকালীন মত্ত বাইক চালকের ধাক্কা, পায়ের হাড় ভাঙল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের

মত্ত বাইক চালকের ধাক্কায় গুরুতর আহত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Actress Priyanka Sarkar)। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজারহাটে। বাইকের ধাক্কায় জখম হয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তীও। শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছে রাজারহাটে (Rajarhat)। দুর্ঘটনার পরেই চম্পট দেয় বাইক চালক। আজই প্রিয়াঙ্কার হাঁটুতে অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে।

Priyanka Sarkar's Accident: শ্যুটিং চলাকালীন মত্ত বাইক চালকের ধাক্কা, পায়ের হাড় ভাঙল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের
Actress Priyanka Sarkar (Photo: Instagram)

কলকাতা, ৪ ডিসেম্বর: মত্ত বাইক চালকের ধাক্কায় গুরুতর আহত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Actress Priyanka Sarkar)। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজারহাটে। বাইকের ধাক্কায় জখম হয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তীও। শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছে রাজারহাটে (Rajarhat)। দুর্ঘটনার পরেই চম্পট দেয় বাইক চালক। আজই প্রিয়াঙ্কার হাঁটুতে অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে।

সৌমিক হালদারের পরিচালনায় ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন। রাত সাড়ে ১১টা নাগাদ রাজারহাটে রাস্তার পাশে এই শ্যুটিং হচ্ছিল। ওয়েব সিরিজে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। শ্যুটিংয়ের সময় এক মত্ত বাইক চালক শ্যুটিংয়ের কর্ডন ভেঙে সেটে চলে আসেন। সরাসরি ধাক্কা মারেন অভিনেত্রীকে। পাশে দাঁড়ানো অভিনেতা অর্জুন চক্রবর্তীও আঘাত লাগে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আরও পড়ুন: Cyclone Jawad: স্থলভাগের আগেই আছড়ে পড়বে, শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হয়ে বঙ্গে ঢুকবে ঘূর্ণিঝড় জাওয়াদ

হাসপাতাল সূত্রে খবর, অর্জুনের গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়ছে। তবে, প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙেছে। আজই অস্ত্রপচার করা হবে। এদিকে ঘটনার পর থেকেই পলাকত মত্ত বাইক চালক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Dec 04, 2021 10:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).