Priyanka Sarkar: নিজের সুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন প্রিয়াঙ্কা সরকার

আপাতত সুস্থ তিনি। নিজের সুস্থতার খবর নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Tollywood Actress Priyanka Sarkar)। তিনি লিখেছেন, ‘যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, খোঁজ নিয়েছেন, তাঁদের ধন্যবাদ।

Priyanka Sarkar: নিজের সুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন প্রিয়াঙ্কা সরকার
Priyanka Sarkar (Photo Credits: Instagram)

কলকাতা, ৫ ডিসেম্বর: আপাতত সুস্থ তিনি। নিজের সুস্থতার খবর নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Tollywood Actress Priyanka Sarkar)। তিনি লিখেছেন, ‘যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, খোঁজ নিয়েছেন, তাঁদের ধন্যবাদ। গত পরশু রাতে আমি একটি দুর্ঘটনার মুখোমুখি হই। সেই কারণেই গতকাল আমার একটি অস্ত্রোপচার হয়। ঈশ্বরের কৃপায় এবং ভাল চিকিৎসা পেয়ে এখন আমি ভাল আছি। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আপনারা আমার সঙ্গে থাকবে বলে আশা করি।’

প্রসঙ্গত, শুক্রবার রাতে মত্ত বাইক চালকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বাইকের ধাক্কায় জখম হয়েছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তীও। শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছে রাজারহাটে (Rajarhat)। সৌমিক হালদারের পরিচালনায় ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ রাজারহাটে রাস্তার পাশে এই শ্যুটিং হচ্ছিল। আরও পড়ুন: 

নির্ভয়া ছবির জন্য পুরস্কৃত হলেন শ্রীলেখা-প্রিয়াঙ্কা 

ওয়েব সিরিজে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। শ্যুটিংয়ের সময় এক মত্ত বাইক চালক শ্যুটিংয়ের কর্ডন ভেঙে সেটে চলে আসেন। সরাসরি ধাক্কা মারেন অভিনেত্রীকে। পাশে দাঁড়ানো অভিনেতা অর্জুন চক্রবর্তীও আঘাত লেগেছিল। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই শনিবার প্রিয়াঙ্কার অপারেশন হয়।

(The above story first appeared on LatestLY on Dec 05, 2021 09:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).