Taimur Ali Khan: 'মিডিয়া' বলে চেঁচিয়ে, ক্যামেরার সামনে নাচল তৈমুর, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি কনিষ্ঠ সন্তানের নাম প্রকাশ করেন করিনা, সইফ। পতৌদি দম্পতি জানান, তৈমুরের ছোট ভাইয়ের নাম তাঁরা রেখেছেন জেহ।

Taimur Ali Khan: 'মিডিয়া' বলে চেঁচিয়ে, ক্যামেরার সামনে নাচল তৈমুর, ভাইরাল ভিডিয়ো
তৈমুর আলি খান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৪ জুলাই: ছোট্ট জেহ-র ছবি সামনে না আনলেও, এবার বাবার হাত ধরে ফের প্রকাশ্যে এল তৈমুর আলি খান। শুধু তাই নয়, পাপারাৎজিকে দেখে 'মিডিয়া' বলে চিৎকার করে উঠতে দেখা যায় তৈমুরকে। পাপারাৎজিকে দেখে পোজ দিয়ে নাচতেও দেখা যায় টিমকে। তৈমুরের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

দেখুন...

 

 

View this post on Instagram

 

এদিকে তৈমুরের খাবারের ছবি শেয়ার করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। পেঁপে, কলার মতো ফল দিয়ে সাজানো দেখা যায় তৈমুরের খাবারের থালা। শুধু তাই নয়, তাঁর টিমের খাবারের থালা এভাবেই সব সময় পূর্ণ থাকে বলেও মন্তব্য করেন বেবো।

আরও পড়ুন: COVID 19: সুখবর, শিশুদের কোভিড টিকা কবে থেকে? জানালেন এইমস প্রধান

সম্প্রতি কনিষ্ঠ সন্তানের নাম প্রকাশ করেন করিনা, সইফ (Saif Ali Khan)। পতৌদি দম্পতি জানান, তৈমুরের (Taimur Ali Khan) ছোট ভাইয়ের নাম তাঁরা রেখেছেন জেহ। সমালোচনার ভয়ে কনিষ্ঠ সন্তানের জন্মের পর তাঁর নাম শেয়ার না করলেও, পরেও তাঁদের বিষয়টি নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়। এবারও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি সইফ, করিনারা।

(The above story first appeared on LatestLY on Jul 24, 2021 07:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).