Karisma Kapoor: আলিয়া কি কাপুর বাড়ির সদস্য? মুখে কুলুপ আঁটলেন করিশ্মা, দেখুন ভিডিয়ো
কাপুর পরিবারে কতজন অভিনেতা রয়েছেন বলে প্রশ্ন করা হয় করিশ্মাকে। যার উত্তরে একটি দীর্ঘ তালিকার উল্লেখ করেন অভিনেত্রী।
মুম্বই, ৬ অগাস্ট: সুপার ডান্সারে হাজির হয়েছেন করিশ্মা কাপুর। বিচারকের আসনে গীতা কাপুর এবং অনুরাগ বসুর সঙ্গে দেখা যাচ্ছে করিশ্মাকে (Karisma Kapoor)। সুপার ডান্সারে হাজির হয়ে করিশ্মাকে প্রশ্ন করে বসে এক খুদে প্রতিযোগী।
কাপুর পরিবারে কতজন অভিনেতা রয়েছেন বলে প্রশ্ন করা হয় করিশ্মাকে। যার উত্তরে একটি দীর্ঘ তালিকার উল্লেখ করেন অভিনেত্রী। তিনি বলেন, পৃথ্বীরাজ কাপু, রাজ কাপুর থেকে শুরু করে ঋষি কাপুর, নীতু কাপুর (Neetu Kapoor), করিনা কাপুর (Kareena Kapoor), রণবীর কাপুর (Ranbir Kapoor), শাম্মি কাপুর, রণধীর কাপুর সহ আরও অনেকে রয়েছেন। তিনি নিজেই ভাল করে জানেন না যে তাঁর পরিবারে কতজন অভিনেতা রয়েছেন।
আরও পড়ুন: Farhan Akhtar: অলিম্পিক নিয়ে ট্যুইট, ভুল খবরে জোরাল সমালোচনার মুখে ফরহান আখতার
View this post on Instagram
এসেবের মাঝে কাপুর পরিবারের সদস্য হিসেবে আলিয়া ভাটের (Alia Bhatt) নাম করেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসু। যা শুনে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানান করিশ্মা। এমনকী, আলিয়ার নাম শুনে তিনি মুখে তালা দিয়েছেন বলেও জানান করিশ্মা।
প্রসঙ্গত পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার গ্রেফতারির পর সুপার ডান্সার থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। ফলে শিল্পার জায়গায় সুপার ডান্সারে দেখা যায় করিশ্মা কাপুরকে।
(The above story first appeared on LatestLY on Aug 06, 2021 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

