মৎসকন্যা রূপে সানি লিওনের এই বোল্ড লুক ছাপিয়ে গেল সব কিছুকে
সানি লিওন (Sunny leone) এবার মৎসকন্যা রূপে। এক সিনেমার শ্যুটিং মৎসকন্যা সাজার ছবি সানি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পর্নস্টার থেকে বলিউড স্টার বনে যাওয়া সানি এখন ব্যস্ত ঝুটা কাহি কা ( Jhootha Kahin Ka) সিনেমার কাজে।
মুম্বই, ২০ জুলাই: সানি লিওন (Sunny leone) এবার মৎসকন্যা রূপে। এক সিনেমার শ্যুটিং মৎসকন্যা সাজার ছবি সানি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পর্নস্টার থেকে বলিউড স্টার বনে যাওয়া সানি এখন ব্যস্ত ঝুটা কাহি কা ( Jhootha Kahin Ka) সিনেমার কাজে। এই সিনেমায় একটি গানে ক্যামিও হিসেবে কাজ করছেন সানি। এই সিনেমাটিতে অভিনয় করছেন ঋষি কাপুর, জিমি সেরগিল।
কমেডি এই সিনেমায় সানি অভিনয় করছেন মৎসকন্যা হিসেবে। সানিকে দেখা যাবে হানি সিংয়ের কম্পোজ করা একটি গানে। আরও পড়ুন-দেবের সঙ্গে রাধিকা আপ্তে-র যৌনতার দৃশ্য ফাঁস, ভাইরাল নেট দুনিয়ায় (দেখুন)
Love being a mermaid!!🧜♀️ pic.twitter.com/n0fFCCWkZe
— Sunny Leone (@SunnyLeone) July 20, 2019
ক দিন আগে ইউ টিউব সহ ইন্টারনেটের নানা মাধ্যমে সানির মৎসকন্যা রূপী এই গানটি রিলিজ হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ক্যুইন সানি লিওনের সৌজন্যে গানটি ইউ টিউবে ১ কোটি ১১ লক্ষ ভিউজ ছাড়িয়ে গিয়েছে।
চলতি বছর সানি লিওনের মোট ৬টি সিনেমা রিলিজ করবে। সেগুলির বেশিরভাগই দক্ষিণ ভারতের সিনেমা। বলিউডের থেকেও এখন দক্ষিণ ভারতের সিনেমায় সানির হাতে অফার অনেক। সোশ্য়াল মিডিয়ায় সানি লিওনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ছোট পর্দাতেও বেশ সফল সানি লিওন। অ্যাডাল্ট সিনেমা থেকে বলিউডে এসে তুমুল জনপ্রিয়তা পাওয়া সানি লিওন-কে নিয়ে নানা সময় নানা খবর জানা যায়। নীল ছবির দুনিয়া থেকে এসে বলিউডে এত বড় উত্থানের পিছনে সানি লিওনের জীবনের নানা কথা নিয়ে বায়োপিকও বানিয়েছে এক ওটিটি প্ল্যাটফর্ম।
(The above story first appeared on LatestLY on Jul 20, 2019 07:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

