Shreya Ghoshal's Pregnancy : অন্তঃসত্ত্বা শ্রেয়া, বেবি বাম্প নিয়ে আভা ছড়ালেন গায়িকা

Shreya Ghoshal's Pregnancy  : অন্তঃসত্ত্বা শ্রেয়া, বেবি বাম্প নিয়ে আভা ছড়ালেন গায়িকা
অন্তঃসত্ত্বা শ্রেয়া ঘোষাল

মুম্বই, ২৮ মার্চ : জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। এত সুন্দর মুহূর্তের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এবার এমনই বললেন অন্তঃসত্ত্বা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।

নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে রবিবার বেশ কয়েকটি ছবি শেয়ার করেন শ্রেয়া ঘোষাল। যেখানে অন্তঃসত্ত্বা শ্রেয়ার একের পর এক ছবি উঠে আসে। জীবনের এই সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদও জানান এই জনপ্রিয় গায়িকা। শ্রেয়া ঘোষালের ওই ছবি প্রকাশ্যে উঠে আসতেই তাঁর অনুরাগীরা আপ্লুত হয়ে যান। ভালবাসায় ভরিয়ে দেন প্রিয় গায়িকাকে (Singer)।

দেখুন...

 

 

View this post on Instagram

 

গত ৪ মার্চ ভক্ত ও অনুরাগীদের সুখবর দেন শ্রেয়া ঘোষাল। তিনি জানান, শিলাদিত্য এবং তাঁর জীবনে আসতে চলেছে নতুন অতিথি। 'শ্রেয়াদিত্য' নাম করে আগত সন্তানকে সম্মোধনও করেন শ্রেয়া ঘোষাল।

আরও পড়ুন  : Mimi Chakraborty On Holi 2021 : প্রচারের মাঝে মিমির 'রংবাজি'

সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ছোট্ট ছেলেকে নিয়ে আপাতত বাড়িতেই দিন কাটছে করিনার। যদিও সদ্যোজাতর নাম  কী রেখেছেন, সে বিষয়ে করিনা খোলসা করে কিছু জানাননি।

আরও পড়ুন  : Rahul Arunoday Banerjee On PM Modi : 'মিথ্যের হাওয়া', মোদীকে বিঁধলেন রাহুল

এদিকে সবে সবে মা হন বলিউড (Bollywood) অভিনেত্রী অনুষ্কা শর্মাও (Anushka Sharma)। মেয়ের জন্মের পর বিরুষ্কা জানান, তাঁরা তাঁদের সন্তানের নাম রেখেছেন ভামিকা। দুর্গার অপর নাম ভামিকা। সেই অনুযায়ীই তাঁরা তাঁদের কন্যা সন্তানের নাম রেখেছেন বলেও জানান দেশের এই 'পাওয়ার কাপল'। যদিও মেয়ের নাম প্রকাশ্যে আনলেও,তার মুখ দেখাননি বিরাট (Virat Kohli), অনুষ্কা। শুধু তাই নয়, মেয়ের উপর যাতে ক্যামেরার ফ্ল্যাশ না পড়ে,তার জন্য পাপারাৎজির কাছে একাধিকবার অনুরোধও জানাতে দেখা যায় বিরুষ্কাকে। এমনকী, পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ থেকে মেয়েকে রক্ষা করতে, তাঁদের উপহার পাঠিয়ে সনির্বন্ধ অনুরোধও জানাতে দেখা যায় বিরাট, অনুষ্কাকে।

(The above story first appeared on LatestLY on Mar 28, 2021 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).