Shreya Ghoshal: সুখবর, মা হলেন শ্রেয়া ঘোষাল
মুম্বই, ২২ মে: মা হলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। পুত্র সন্তানে জন্ম দিলেন গায়িকা (Singer)। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সুখবর শেয়ার করে নেন শ্রেয়া।
দেখুন...
View this post on Instagram
শ্রেয়া জানান, শনিবার বিকেলে তাঁর কোল আলো করে আগমন ঘটেছে ফুটফুটে পুত্র সন্তানের। শিলাদিত্য এবং তিনি প্রত্যেকের সঙ্গে এই খুশির মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। তাঁদেরকে ভালবাসা এবং আর্শীবাদের জন্য প্রত্যেককে ধন্যবাদও জানান শ্রেয়া।
সম্প্রতি শ্রেয়া ঘোষালের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। করোনাকালে (Corona) বাইরে বের হতে পারবেন না। সেই কারণে অনলাইনে তাঁকে সাধ খাওয়ান বন্ধুরা। কৌশিকী চক্রবর্তী থেকে শান্তনু মৈত্র, প্রত্যেকে ভালবেসে শ্রেয়াকে সাধ খাওয়ান অনলাইনের মাধ্যমে। সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায় হু হু করে।
(The above story first appeared on LatestLY on May 22, 2021 05:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

