Salman Khan Video: 'সিকন্দর' মুখ থুবড়ে পড়লেও সলমন আছেন রাজার মেজাজেই, অপরিচিত বাচ্চাদের নামি ব্র্যান্ডের সাইকেল কিনে দিলেন অভিনেতা,ভাইরাল ভিডিয়ো
সাইকেলর অর্ডার দিয়ে সলমন সেখান থেকে সরে যাননি। নিজে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের সুবিধা, অসুবিধার দিকে নজর রেখে নিজে সাইকেল বেছে দেন। সলমন খানের এই ব্যবহার দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। একমাত্র সলমন খানের পক্ষেই সম্ভব অপরিচিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য কিছু করার এই স্পৃহা।
মুম্বই, ১৭ এপ্রিল: তাঁকে 'বলিউড ভাইজান' (Bollywood) বলা হয়। লকডাউনের সময় ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত টেকনিশায়ানদের বাড়িতে খাবার পাঠানো থেকে শুরু করে দানধ্যান, সলমন খান (Salman Khan) সবেতেই সিদ্ধ হস্ত। তিনি একবার যেখানে দাঁড়িয়ে যান, তাঁদের আর পিছন ফিরে তাকাতে হয় না। তাইতো সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ কিংবা ঐশ্বর্য রাই বা হালফিলের সাই মঞ্জরেকররা। সলমন খানের হাত ধরে বলিউডে আসেন একের পর এক নায়িকা। তাঁর মত দিলদরিয়া মানুষ গোটা সিনেমা জগতে আর একজনও আছেন কি না সন্দেহ।
এবার সলমন খানকে দেখা গেল, ছোট ছোট শিশুদের সাইকেল কিনে দিতে। একটি নামি ব্র্যান্ডের দোকানে হাজির হয়ে ৬টি বাচ্চাকে যেন তাঁদের পছন্দ মত সাইকেল দেওয়া হয়, সেখানকার কর্মীদের সেই কথা জানান সলমন।
দেখুন সলমন খান কীভাবে বাচ্চাদের সঙ্গে মিশে তাদের সাইকেল কিনে দিলেন নামি ব্র্যান্ড থেকে...
View this post on Instagram
শুধু তাই নয়,
সম্প্রতি সলমন খানকে আবারও হুমকি দেওয়া হয়। এবার হোয়াটস অ্যাপের মাধ্যমে হুমকি পান সলমন। যা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়। কৃষ্ণসার হরিণ শিকার মামলা সলমনে পিছু ছাড়লও বিষ্ণোই সম্প্রদায়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই যে অভিনেতার পিছন ছাড়েনি, তা স্পষ্ট। আর সেই কারণে সলমনের ব্যালকনি ঘিরে দেওয়া হয়েছে বুলেট প্রুফ কাঁচের মোড়কে।
সম্প্রতি ঈদের দিও বুলেট প্রুফ ব্যালকনির ভিতরে থেকে বাড়ির সামনে জড়ো হওয়া হাজার হাজার অনুরাগীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সলমন খান।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

