Mahie Gill: বিজেপিতে বলিউড যোগ, মোদী শিবিরে নাম লেখালেন বলিউড অভিনেত্রী মাহি গিল

পঞ্জাব নির্বাচনের ঠিক আগে আরও এক সেলেবকে দলে পেল বিজেপি। বলিউড অভিনেত্রী মাহি গিল ও তাঁর স্বামী তথা পঞ্জাবী সিনেমার তারকা অভিনেতা হোব্বি ধালিওয়াল বিজেপিতে যোগ দিলেন।

Mahie Gill: বিজেপিতে বলিউড যোগ, মোদী শিবিরে নাম লেখালেন বলিউড অভিনেত্রী মাহি গিল
Mahie Gill. (Photo Credits: Twitter)

চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি: পঞ্জাব নির্বাচনের ঠিক আগে আরও এক সেলেবকে দলে পেল বিজেপি। বলিউড অভিনেত্রী মাহি গিল ( Mahie Gill) ও তাঁর স্বামী তথা পঞ্জাবী সিনেমার তারকা অভিনেতা হোব্বি ধালিওয়াল (Hobby Dhaliwal ) বিজেপি (BJP)-তে যোগ দিলেন। পঞ্জাব ভোটে বিজেপি-র দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখওয়াত ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন মাহি গিল ও হোব্বি। মাহি বা তার স্বামীকে ভোটে দাঁড় করানো হয় নাকি শুধুই ভোটপ্রচারে কাজে লাগায় বিজেপি, সেটা দেখার। আগামী ২০ ফেব্রুয়ারি এক দফাতেই ১১৭টি বিধানসভা কেন্দ্রে পঞ্জাবে ভোট হবে।

'দেব ডি', 'গুলাল', 'খোয়া খোয়া চাঁদ', 'সাহেব বিবি গ্যাংস্টার'-র মত ব্যাপক প্রশংসিত বলিউড সিনেমায় অভিনয় করতে দেখা যায় মাহি গিলকে। দাবাং, জনজির-এর মত সিনেমায় আইটেম গানেও জনপ্রিয়তা পান তিনি। পঞ্জাবী সিনেমায় নজরকাড়ার বলিউডে বেশি করে সুযোগ পেতে থাকেন তিনি। এর আগে পঞ্জাব ভোটের মুখে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া বিজেপিতে যোগ দিয়েছিলেন। আরও পড়ুন: উত্তরপ্রদেশে প্রচারে মমতা!

দেখুন টুইট

পঞ্জাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের গড়া দল পঞ্জাব লোক কংগ্রেস ও এস এস ধিন্দসার অকালি দল (সংযুক্ত)-র সঙ্গে জোট গড়ে লড়ছে বিজেপি। রাজ্যের ১১৭টি আসনের মধ্যে বিজেপি লড়ছে ৬৫টি-তে, অমরিন্দরের দল লড়বে ৩৭টি আসনে, বাকি ১৫টিতে দাঁঢ় করানো হবে SAD (S)-র প্রার্থীকে।

(The above story first appeared on LatestLY on Feb 07, 2022 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).