SSR Case: রিয়া-শৌভিকের ভবিষ্যত কী? সুশান্ত মামলায় ফের আগামিকাল জামিনের আবেদনের শুনানি

আগামিকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput Case) মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তী (Actress Rhea Chakraborty) এবং তার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদনের শুনানি হবে স্পেশাল মুম্বই কোর্টে। এদিন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে (Lawyer Satish Maneshinde) এদিন জামিনের আবেদনের শুনানির কথা জানান। এছাড়াও আইনজীবী ২০ পাতার জামিনের আবেদনপত্রও প্রকাশ্যে আনেন। যদিও এর আগে ৮ সেপ্টেম্বর রিয়া আদালতে জামিনের আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে নেমেই মাদক-যোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স সেন্ট্রাল ব্যুরো-র (NCB) আধিকারিকরা।

SSR Case: রিয়া-শৌভিকের ভবিষ্যত কী? সুশান্ত মামলায় ফের আগামিকাল জামিনের আবেদনের শুনানি
Sushant Singh Rajput with Rhea Chakraborty and Her Brother Showik (Photo Credits: Twitter)

মুম্বই, ৯ সেপ্টেম্বর: আগামিকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput Case) মামলায় গ্রেফতার রিয়া চক্রবর্তী (Actress Rhea Chakraborty) এবং তার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদনের শুনানি হবে স্পেশাল মুম্বই কোর্টে। এদিন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে (Lawyer Satish Maneshinde) এদিন জামিনের আবেদনের শুনানির কথা জানান। এছাড়াও আইনজীবী ২০ পাতার জামিনের আবেদনপত্রও প্রকাশ্যে আনেন। যদিও এর আগে ৮ সেপ্টেম্বর রিয়া আদালতে জামিনের আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে নেমেই মাদক-যোগে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স সেন্ট্রাল ব্যুরো-র (NCB) আধিকারিকরা।

এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮, এবং ২৯ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। তিন দিন টানা জেরার পর মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। রিয়া রয়েছেন বিচারবিভাগীয় হেফাজতে। অন্যদিকে তার ভাই শৌভিক ও বাকিরা এনসিবির হেফাজতেই রয়েছেন। মাদক কেনা-বেচার এই পুরো কারবারই রিয়া চক্রবর্তীর নজরে হত, জেরার মুখে একথা স্বীকার করে নিয়েছেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং রাঁধুনি দীপেশ সাওয়ান্ত।

৮ জুন রিয়ার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তা খারিদ করে দেয় আদালত। উল্টে রিয়া চক্রবর্তীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

(The above story first appeared on LatestLY on Sep 09, 2020 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).