Raveena Tandon Daughter Rasha: বলিউডে অভিষেক রবিনা ট্যান্ডনের মেয়ে রাশার, জুটিতে আরও এক তারকা সন্তান
অভিষেক কাপুরের পরিচালনায় বলিউডে আরও দুই তারকার আত্মপ্রকাশ। এর আগে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, রাজকুমার রাও, সারা আলি খান, ফারহান আখতার প্রমুখ প্রতিভাবান তারকারা তাঁর হাত ধরেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন।
- Read in
- বাংলা
মুম্বই, ২০ জানুয়ারিঃ বলিউডে আবারও দুই স্টার কিডের অভিষেক। অভিনেত্রী রবিনা টন্ডনের (Raveena Tandon) মেয়ে রাশা (Rasha) পা রাখতে চলেছেন বলিউডে। জুটি বাঁধছেন আরও এক নবাগত তারকা সন্তানের সঙ্গে। অজয় দেবগনের (Ajay Devgn) বোনপো অমন দেবগনের (Aaman Devgan) সঙ্গে জুটিতে দেখা যাবে রাশাকে (Raveena Tandon Daughter Rasha)। অভিষেক কাপুরের (Abhishek Kapoor) পরিচালনায় বলিউডে আরও দুই তারকার আত্মপ্রকাশ। এর আগে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), রাজকুমার রাও (Rajkummar Rao), সারা আলি খান (Sara Ali Khan), ফারহান আখতার (Farhan Akhtar) প্রমুখ প্রতিভাবান তারকারা তাঁর হাত ধরেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন।
দেখুনঃ
केदारनाथ डायरेक्टर अभिषेक कपूर की फ़िल्म से अपना बॉलीवुड डेब्यू करेंग़ी रवीना टंडन की बेटी राशा और अजय देवगन के भतीजे अमन देवगन#RaveenaTandon #Rasha #AjayDevgn #AamanDevgan #AbhishekKapoor
LINK: https://t.co/zZvT4psWAH pic.twitter.com/k5hHrmNMjk
— BollyHungama (@Bollyhungama) January 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 20, 2023 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

