রানু মণ্ডলের বলিউড অভিষেক এবার প্রকাশ্যে, টিজারে রানুর হিমেশ স্পর্শ শুরুতেই দাবানলের গতিতে ভাইরাল

আবার সোশ্যাল মিডিয়ায় 'তেরি মেরি কাহানি' ঝড়। 'তেরি মেরি কাহানি' গানের সম্পূর্ণ ভিডিওটি মুক্তি পেতে চলেছে কাল। তবে তার আগে প্রকাশ পেল হিমেশ- রানু জুটির গানের প্রথম ঝলক। প্রথম ঝলকেই ইন্টারনেট কাঁপাচ্ছে এই টিজারটি। প্রায় লাখ খানেক লাইক ছুঁতে চলেছে এই টিজারটি। টিজারটি প্রকাশ করল টিপস অফিসিয়াল।

রানু মণ্ডলের বলিউড অভিষেক এবার প্রকাশ্যে, টিজারে রানুর হিমেশ স্পর্শ শুরুতেই দাবানলের গতিতে ভাইরাল
রানু মন্ডল (Photo Credits: Video Screengrab/ realhimesh/ Instagram)

মুম্বই, ১১ সেপ্টেম্বর:  Ranu Mondal and Himesh Reshamiya Song Teaser Released: আবার সোশ্যাল মিডিয়ায় 'তেরি মেরি কাহানি' ঝড়। 'তেরি মেরি কাহানি' (Teri Meri Kahani) গানের সম্পূর্ণ ভিডিওটি মুক্তি পেতে চলেছে কাল। তবে তার আগে প্রকাশ পেল হিমেশ- রানু জুটির গানের প্রথম ঝলক। প্রথম ঝলকেই ইন্টারনেট কাঁপাচ্ছে এই টিজারটি (Teaser)। প্রায় লাখ খানেক লাইক ছুঁতে চলেছে এই টিজারটি। টিজারটি প্রকাশ করল টিপস অফিসিয়াল (Tips Official)।

'তেরি মেরি কাহানি'- র টিজারে কলকাতার প্রেক্ষাপট। হাইলাইটে কলকাতার রানাঘাট স্টেশন থেকে উঠে আসা ভবঘুরে রানু মন্ডল। পিছনে ভাষ্য দিচ্ছেন গায়ক হিমেশ রেশমিয়া। শোনাচ্ছেন এই ভবঘুরের গল্প। স্বপ্ন দেখলে যে লক্ষ্যে পৌঁছানো যায় তাও বললেন। বহু অপেক্ষার পর নেটিজেনরা পেতে চলেছেন পুরো গানটির উপহার। যারা এতদিন ধরে দু' পংক্তি শুনে আরো শোনার ইচ্ছে রাখছিলেন তাদের জন্য অপেক্ষার দিন শেষ। আরও পড়ুন, রানু মন্ডলের গানের প্রতিক্রিয়ায় লতা মঙ্গেশকরের উপদেশ, আসল গায়িকা হয়ে উঠুন

'তেরি মেরি কাহানি'-র পর হিমেশের 'আশিকি মে তেরি' (Ashiqi Mae Teri) গানের রিমেকও গেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। শোনা যাচ্ছে, সলমন খানের 'দাবাং ৩' (Dabang 3) ছবিতে গাইতে পারেন ভাইরাল গায়িকা। এর পাশাপাশি তাঁকে দেখা যেতে পারে বিগ বসেও বলে গুজন চলছে বি টাউনে। কিছুদিন আগে একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোয়ে গিয়েছিলেন রানু মণ্ডল। সেখানে গেয়েছিলেন, 'এক প্যার কা নগমা হ্যায়'।

তখনই তাঁকে নিজের সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দেন বিচারকের আসনে থাকা সুরকার হিমেশ রেশমিয়া। হিমেশের নতুন ছবি 'হ্যাপি, হার্ডি ও হীর' ছবিতে গেয়েছেন রানু। তাঁর সঙ্গে ডুয়েট করছেন হিমেশ। এই ছবিরই গান 'তেরি মেরি কাহানি'।

(The above story first appeared on LatestLY on Sep 11, 2019 12:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).