Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক ফের ঝড় তুলল, নিউ ইয়র্কে 'পিগি চপস'-র ফ্যাশান চোখ ঝলসে দিচ্ছে
আরো একবার খবরে প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক। বলি থেকে হলি প্রতিবার নতুন নতুন অবতারে প্রিয়াঙ্কা চোপড়া আমাদের কোনো না কোনোভাবে বিস্মিত করেছে। তা সে কান ফেস্টিভ্যাল হোক কিংবা মেট গালা । কিভাবে স্টাইলিং করতে হয় তার জন্য তো ফ্যাশনের টিউটোরিয়াল শুরু করা উচিত। বলিউড তথা হলিউডের স্টাইলমেকার বলেও সুখ্যাতি পেয়েছেন তিনি।
নিউ ইয়র্ক, ৫ সেপ্টেম্বর: Priyanka Chopra in Monse For Couture Council Award: আরো একবার খবরে প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক। বলি থেকে হলি প্রতিবার নতুন নতুন অবতারে প্রিয়াঙ্কা চোপড়া আমাদের কোনো না কোনোভাবে বিস্মিত করেছে। তা সে কান ফেস্টিভ্যাল (Canne Festival) হোক কিংবা মেট গালা (Met Gala)। কিভাবে স্টাইলিং করতে হয় তার জন্য তো ফ্যাশনের টিউটোরিয়াল শুরু করা উচিত। বলিউড তথা হলিউডের স্টাইলমেকার বলেও সুখ্যাতি পেয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা নিউইয়র্কে আয়োজিত কোটার কাউন্সিল অ্যাওয়ার্ডয়ের মধ্যাহ্নভোজে (Couture Council Award Luncheon in New York) তিনি এলেন সাদা কালো ফ্রিঞ্জ ড্রেসে। মনসেস রিসর্ট ২০২০ কালেকশনের মধ্যে এটি একটি। তার সঙ্গে পড়েছিলেন ক্রিস্টিয়ান লাবউটিনের ডিজাইন করা স্যান্ডেল। চোখে ক্যাট আই সানগ্লাস। চুলটাকে হাওয়ায় ভাসিয়ে, হেঁটে বেড়ালেন সেই পার্টিতে। আরও পড়ুন, পুজোর আগে শপিংয়ের মাঝে এই পাঁচ সিনেমা দেখে নিন
তাঁর জুতোর স্টাইলিস্ট ক্রিস্টিয়ান লাবউটিনকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেন। তাঁকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্যও শুভেচ্ছা জানান। প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল স্টেটমেন্ট দিন দিন আইকনিক হয়ে চলেছে। হলিউডের তাবর তাবড় ডিজাইনাররা তাঁকে নিয়ে এক্সপেরিমেন্ট করেই চলেছেন। আর সব পোশাকেই তিনি অনবদ্য দেখতে লাগেন। অবশ্য তিনিও সবরকম পোশাকেই নিজেকে স্বাচ্ছন্দ্য করিয়ে নিতে পারেন এটাও মানতে হবে। কিছুদিন আগে মেট গালায় তাঁর লুক নিয়ে সবাই ট্রোল কলেও তাঁর সাহসিকতার বাহবা কিন্তু দিতেই হবে। প্রিয়াঙ্কা যেকোনো পোশাকেই মাত করে দিতে পারেন। আপনার কী মনে হয়? তাঁর স্টাইল স্টেটমেন্টের প্রয়োজন আছে? নাকি তিনি এতেই হিট।
(The above story first appeared on LatestLY on Sep 05, 2019 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

