Pakistan: পাকিস্তানে নির্বাচনী প্রচারে ব্যবহার হচ্ছে প্রয়াত গায়ক সিধু মুসে ওয়ালার ছবি!

প্রয়াত গায়ক সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala) ছবি (Photo) ব্যবহার হচ্ছে পাকিস্তানের (Pakistan) নির্বাচনী প্রচারে (Election Campaign)। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের এক সদস্য নির্বাচনী প্রচারের জন্য মুসে ওয়ালার ছবি ব্যবহার করছেন। দ্য নিউ ইন্টারন্যাশনাল পত্রিকার খবরে বলা হয়েছে, ১৭ জুলাই পাকিস্তানের পঞ্জাব প্রদেশে উপনির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রচারে পিটিআই-র জইন কুরেশি (Zain Qureshi) পঞ্জাবি গায়কের ছবি ব্যবহার করছেন। ছবিতে প্রাক্তন ফেডারেল মন্ত্রী এবং পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশির সঙ্গে জইন কুরেশিকেও দেখা যাচ্ছে। পোস্টারটিতে সিধু মুসে ওয়ালার সঙ্গে স্থানীয় দলীয় নেতাদেরও ছবি রাখা হয়েছে। এছাড়াও মুসে ওয়ালার হিট নম্বর '২৯৫' উল্লেখ করা হয়েছে।

Pakistan: পাকিস্তানে নির্বাচনী প্রচারে ব্যবহার হচ্ছে প্রয়াত গায়ক সিধু মুসে ওয়ালার ছবি!
Sidhu Moose Wala (Photo: Twitter)

ইসলামাবাদ, ২ জুলাই: প্রয়াত গায়ক সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala) ছবি (Photo) ব্যবহার হচ্ছে পাকিস্তানের (Pakistan) নির্বাচনী প্রচারে (Election Campaign)। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের এক সদস্য নির্বাচনী প্রচারের জন্য মুসে ওয়ালার ছবি ব্যবহার করছেন। দ্য নিউ ইন্টারন্যাশনাল পত্রিকার খবরে বলা হয়েছে, ১৭ জুলাই পাকিস্তানের পঞ্জাব প্রদেশে উপনির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রচারে পিটিআই-র জইন কুরেশি (Zain Qureshi) পঞ্জাবি গায়কের ছবি ব্যবহার করছেন। ছবিতে প্রাক্তন ফেডারেল মন্ত্রী এবং পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশির সঙ্গে জইন কুরেশিকেও দেখা যাচ্ছে। পোস্টারটিতে সিধু মুসে ওয়ালার সঙ্গে স্থানীয় দলীয় নেতাদেরও ছবি রাখা হয়েছে। এছাড়াও মুসে ওয়ালার হিট নম্বর '২৯৫' উল্লেখ করা হয়েছে।

বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে জইন কুরেশি বলেছেন, “আমি পোস্টারে সিধু মুসে ওয়ালার ছবি ছাপানো প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই ছবির কারণে এই পোস্টারটি খুব ভাইরাল হয়েছে। আমাদের কোনও পোস্টার এর আগে এত ভাইরাল হয়নি। পোস্টারে ছবিটি কে ছাপিয়েছে এবং এর পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।" আরও পড়ুন: Driverless Cars Block Traffic: চলতে চলতে একই সময়ে থেমে গেল কয়েকটি চালকবিহীন গাড়ি, যানজটে অবরুদ্ধ সান ফ্রান্সিস্কো

শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসে ওয়ালাকে ২৯ মে গুলি করে হত্যা করা হয় তাঁর গ্রামেই। গায়কের মৃত্যুকে হাতিয়ার করে সেই থেকেই সোশাল মিডিয়ায় ভারত বিরোধী প্রচার চালাচ্ছে পাকিস্তান। নকল পাকিস্তানি অ্যাকাউন্টগুলি #RawKilledMoosewala-র মতো হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছে। তারা দাবি করছে, মুসে ওয়ালার হত্যার পিছনে রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)। জানা যাচ্ছে, মোট ২৬টি অ্যাকাউন্ট ভুয়ো প্রচার চালাচ্ছে। সবগুলোই পাকিস্তানি এবং তাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সঙ্গে জড়িত।

(The above story first appeared on LatestLY on Jul 02, 2022 12:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).