Pakistani Hania Aamir Cheers For Badshah: পহেলগামের বর্বরতার পর পাকিস্তানিদের বয়কটের ডাক, তার মাঝে বাদশার হয়ে সুর চড়ালেন পাক অভিনেত্রী হানিয়া
পহেলগাম হামলার পর পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিন্ধু জল চুক্তিও করা হয়েছে স্থগিত। এসবের মাঝেও হানিয়া আমিরকে দেখা গেল বাদশার নতুন গান 'গলিও কে গালিব' সমর্থন করতে।
মুম্বই, ২৮ এপ্রিল: পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর পাকিস্তানি অভিনেতাদের (Pakistani Actor) বয়কটের (Boycott) ডাক দেওয়া হয়। যার জেরে পাক অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan) এবং বাণী কাপুরের সিনেমা আবীর গুলাল (Abir Gulaal) মুক্তি নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। আবীর গুলালকে কোনও হল মালিকরা এই মুহূর্তে সিনেমা হলে দেখাতে চাইছেন না। পহেলগাম হামলার প্রতিবাদে কোনওভাবে আর পাক অভিনেতাদের বরদাস্ত করা হবে না বলে ক্ষোভে ফুঁসছেন বহু মানুষ। এসবের মধ্যেও এবার র্যাপার বাদশার হয়ে সুর চড়ালেন পাক অভিনেত্রী হানিয়া আমির (Hania Aamir)। বাদশার (Badshah) প্রিয় বন্ধুদের তালিকায় নাম রয়েছে হানিয়া আমিরের। আর সেই কারণেই হানিয়া আমিরকে ফের বাদশার হয়ে সুর চড়াতে দেখা যায়।
হানিয়া আমির কী করছেন বাদশার জন্য
পহেলগাম হামলার পর পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিন্ধু জল চুক্তিও করা হয়েছে স্থগিত। এসবের মাঝেও হানিয়া আমিরকে দেখা গেল বাদশার নতুন গান 'গলিও কে গালিব' সমর্থন করতে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে হানিয়া আমির বন্ধুর গানের টিজ়ার প্রকাশ করেন। তাকে সমর্থন জানিয়ে ভালবাসা প্রকাশ করেন।
পাকিস্তানি অভিনেতাদের কোনওভাবে আর ভারতে বরদাস্ত করা হবে না। পহেলগামের পর নেটিজেনদের তরফে সুর আরও প্রকট হচ্ছে পাকিস্তান নিয়ে। কেন্দ্রের তরফে স্পষ্ট নির্দেশিকা পাকিস্তান নিয়ে জারি করা হয় পহেলগাম হামলার পর বসা সিসিএস বৈঠকে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, রাজনাথ সিং, জয়শঙ্কররা হাজির হন। উচ্চ পর্যায়ের সেই বৈঠকের পর বিদেশ মন্ত্রক সাংবাদিকদের মুখোমুখি হয়। আর সেখানেই পহেলগামের বর্বরতার মাঝে পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বাতিল করা হচ্ছে বলে জানানো হয়। বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনের পর ফাওয়াদ খান, বাণী কাপুরের আবীর গুলাল মুক্তি ন্য়ে অনিশ্চয়তা তৈরি হয়। তার মাঝেই এবার বাদশার জন্য ফের সুর চড়াতে দেখা যায় হানিয়া আমিরকে।
(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

