Four Terrorists House Destroyed In Kashmir: কাশ্মীর জুড়ে সাফাই অভিযান, ৪ জঙ্গির বাড়ি বিস্ফোরণে ওড়াল সেনা বাহিনী, দেখুন ভিডিয়ো

রিপোর্টে প্রকাশ, দক্ষিণ কাশ্মীরে যে চার জঙ্গির বাড়ি ভাঙা হয়েছে, তাদের মধ্যে ফারুক আহমেদ এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে বলে তার বাড়ির লোকজন জানান। কুপওয়ারার বাসিন্দা ফারুক ১৯৯০ সালে সীমান্ত পার করে পাকিস্তানে চলে যায়। তখন থেকে সে আর ভারতে ফেরেনি বলে জানান তার বাড়ির লোকজন।

Four Terrorists House Destroyed In Kashmir: কাশ্মীর জুড়ে সাফাই অভিযান, ৪ জঙ্গির বাড়ি বিস্ফোরণে ওড়াল সেনা বাহিনী, দেখুন ভিডিয়ো
Terrorist House Destroyed In South Kashmir (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৮ এপ্রিল:  দক্ষিণ কাশ্মীরে (South Kashmir) আরও ৪ জঙ্গির (Terrorist House) বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। রবিবার রাতে একের পর এক বিস্ফোরণে কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় আরও ৪ জঙ্গির বাড়ি। যাদের মধ্যে রয়েছে ফারুক আহমেদ, আদনান সফি ধর, জামিল আহমেদ শির গোজরি এবং আমির নাজ়ির। এই ৪ জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেনা বাহিনীর তরফে। দক্ষিণ কাশ্মীরে একাধিক তল্লাশি অভিযান চালিয়ে এই ৪ জঙ্গির বাড়ি ধূলিস্যাৎ করে দেয় ভারতীয় সেনা।

কেন্দ্রীয় সরকারের তরফে যখন কাশ্মীরে (Jammu And Kashmir) জোরদার জঙ্গি খতম অভিযান শুরু হয়েছে, সেই সময় মুখ্যমন্ত্রী ওমর আলদুল্লাও জানিয়েছেন, কোনওভাবে সন্ত্রাসবাদ বরদাস্ত নয়। জঙ্গিদের রেয়াত না করার বার্তা দেন ওমর আবদুল্লা। পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও সেই একই দাবি জানিয়েছেন। যেভাবে সাধারণ মানুষ এর্থাৎ পর্যটকদের হত্যা করা হয়্ছে,তার তীব্র নিন্দা করেন মেহবুবা মুফতি। ফলে কাশ্মীরের একাধিক জায়গায় জোর কদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

রিপোর্টে প্রকাশ, দক্ষিণ কাশ্মীরে যে চার জঙ্গির বাড়ি ভাঙা হয়েছে, তাদের মধ্যে ফারুক আহমেদ এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে বলে তার বাড়ির লোকজন জানান। কুপওয়ারার বাসিন্দা ফারুক ১৯৯০ সালে সীমান্ত পার করে পাকিস্তানে চলে যায়। তখন থেকে সে আর ভারতে ফেরেনি বলে জানান তার বাড়ির লোকজন।

আরও পড়ুন: China On Pahalgam Attack: পহেলগাঁও হত্যাকাণ্ডে পাকিস্তানকে 'ক্লিন চিট' চিনের, বেজিংকে পাশে পেয়ে মনোবল বাড়ল ইসলামাবাদের?

দেখুন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের বাড়িঘর...

 

সোফিয়ান জেলায় ভাঙা হয়েছে আদনান সোফি ধরের বাড়ি। বান্দিপোরায় ভাঙা হয়েছে শির গোজরির বাড়ি। পুলওয়ামায় ছিল জঙ্গি আমির নাজ়িরের বাড়ি। সেটিও রবিবার রাতে ভেঙে দেয় সেনা বাহিনী।

সবকিছু মিলিয়ে গত ২২ এপ্রিল পহেলগামে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়, তার জেরে ২৬ জনের প্রাণ যায়। পহেলগামে (Pahalgam Terrorist Attack) নীরিহ পর্যটকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। পহেলগামের পর থেকে পাকিস্তানের সঙ্গে যেমন সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছেদ করা হচ্ছে বলে জানিয়েছে ভারত, তেমনি কাশ্মীরে এক এক করে উপড়ে ফেলা হচ্ছে জঙ্গিদের বাড়ি। ফলে গোটা কাশ্মীর জুুড়ে শুরু হয়েছে জঙ্গি খতম অভিযান।

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).