China On Pahalgam Attack: পহেলগাঁও হত্যাকাণ্ডে পাকিস্তানকে 'ক্লিন চিট' চিনের, বেজিংকে পাশে পেয়ে মনোবল বাড়ল ইসলামাবাদের?

অন্যদিকে পহেলগাঁও জঙ্গি হানার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা।

China On Pahalgam Attack: পহেলগাঁও হত্যাকাণ্ডে পাকিস্তানকে 'ক্লিন চিট' চিনের, বেজিংকে পাশে পেয়ে মনোবল বাড়ল ইসলামাবাদের?
Eyewitness in Pahalgam Terror Attack (Photo Credits: X)

নয়াদিল্লিঃ পহেলগাঁও হত্যাকাণ্ডের (Pahalgam Attack)পর দুই পড়শি দেশ ভারত-পাকিস্তানের (India-Pakistan) মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আর এই আবহে পাকিস্তানের পাশে দাঁড়াল চিন (China)। জানা গিয়েছে, রবিবার ইসলামাবাদে ফোন করেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। পাক বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। আর এরপরই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতকে বার্তা দিয়েছেন চিনের বিদেশমন্ত্রী। পাশাপাশি পহেলগাঁও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে না, এমনটাই ভাবনা চিনের। অন্যদিকে উত্তপ্ত পরিস্থিতিতে চিনকে পাশে পেয়ে পাকিস্তানের কিছুটা মনোবল বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তানের পাশে চিন, ভারতকে কী বার্তা দিল বেজিং?

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন নিরীহ পর্যটকের। এই ঘটনায় পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই একগুচ্ছ দক্ষেপ করেছে ভারত সরকার। ভিসা বাতিল থেকে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, নেওয়া হয়েছে একাধিক কড়া সিদ্ধান্ত। আর ভারতের এই পদক্ষেপগুলি ভাল চোখে দেখছে না পাকিস্তান। পাল্টা ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। এই আবহে দুই দেশের সম্পর্ক যখন একেবারে তলানিতে ঠেকেছে তখন পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন দেখাচ্ছে চিন। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইম্‌স-এ সে দেশের বিদেশমন্ত্রী জানান, ভারত-পাকিস্তান পরিস্থিতির দিকে পূর্ণ নজর রাখছে চিন। পাশাপাশি উভয়পক্ষকে সংযত হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। অন্যদিকে পহেলগাঁও জঙ্গি হানার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা।

পহেলগাঁও হত্যাকাণ্ডে পাকিস্তানকে 'ক্লিন চিট' চিনের

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 09:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).